টলিউড পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে তাঁর মিষ্টি প্রেমের গল্প ছোটপর্দার দর্শকদের প্রায় সবারই জানা। আইনি বিয়ে সেরেছেন, তবে এখনও বাবা-মা'র সঙ্গেই থাকেন শ্রুতি। তাঁর শ্বশুরবাড়ি একই আবাসনের উপরের ফ্লোরে। শ্রুতি দাসের জীবনের প্রতিটা সিদ্ধান্তই ছকভাঙা। এবার নিজের সমবয়সী বন্ধুদের জীবনের সাথে নিজের বর্তমান পরিস্থিতির এক অদ্ভুত ও মজার তুলনা টানলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে একটি পোস্ট করে শ্রুতি সাফ জানিয়ে দিলেন, আর পাঁচটা মেয়ের মতো চেনা ছকে সংসার বা সন্তান সামলানো তাঁর ধাঁচে নেই, বরং তিনি নিজের মতো করেই দিব্যি রাজা (থুড়ি রানি) হালে আছেন!

‘আমার বয়সে সবাই যখন...’ শ্রুতির মজাদার পোস্ট:
নিজের একটি মিষ্টি ছবি পোস্ট করে ক্যাপশনে শ্রুতি লিখেছেন— 'আমার বয়সে সবাই সংসার আর বাচ্চা সামলাচ্ছে আর আমায় সামলাতে গিয়ে আমার বাড়ির লোক হিমসিম খাচ্ছে!'
সাধারণত একটা নির্দিষ্ট বয়সের পর বাঙালি সমাজে মেয়েদের বিয়ে, থিতু হওয়া এবং সন্তান নেওয়ার জন্য এক অলিখিত সামাজিক চাপ তৈরি হয়। শ্রুতির বন্ধুবান্ধব বা সমসাময়িকদের অনেকেই হয়তো এখন সেই চেনা সাংসারিক জীবনের বৃত্তে ঢুকে পড়েছেন। কিন্তু শ্রুতি যে এখনও মনের দিক থেকে সেই ছোট্ট, ডানপিটে মেয়েটাই রয়ে গেছেন— তা তাঁর এই পোস্টেই স্পষ্ট। নিজেকে সামলাতে গিয়ে যে তাঁর বাড়ির লোক, বিশেষ করে বর স্বর্ণেন্দুর কালঘাম ছুটে যায়, সেই হাঁড়ির খবরও মজার ছলে ফাঁস করে দিলেন নায়িকা।
‘কিন্তু এই বেশ ভালো আছি!’
সাংসারিক দায়িত্বের জোয়াল এখনই ঘাড়ে না চেপে বসায় অবশ্য বিন্দুমাত্র আফসোস নেই শ্রুতির। বরং এই স্বাধীনচেতা জীবনটাই তিনি চুটিয়ে উপভোগ করছেন। পোস্টের শেষ লাইনেই তিনি যোগ করেছেন— ‘কিন্তু এই বেশ ভালো আছি।’ অর্থাৎ, লোকে কী ভাবল বা সমাজ কী নিয়ম বেঁধে দিল, তা নিয়ে মাথা না ঘামিয়ে নিজের এই ‘খামখেয়ালি’ ও আদুরে জীবনটাকেই দশে দশ দিচ্ছেন অভিনেত্রী।
শ্রুতি দাসের এই রসবোধ ভরা পোস্টটি সামনে আসতেই নেটিজেনদের একাংশ, বিশেষ করে আজকের প্রজন্মের মেয়েরা তাঁর এই ভাবনাকে দারুণভাবে সমর্থন করেছেন। অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন— ‘একদম ঠিক, জীবনটা নিজের শর্তে উপভোগ করাটাই আসল।' আপতত জি বাংলার জোয়ার ভাঁটা সিরিয়ালের নিশার চরিত্রে অভিনয় করছেন শ্রুতি। দুই বোনের এই গল্পে শুরু থেকেই নজর কেড়েছেন শ্রুতি। ওদিকে শ্রুতির স্বামী স্বর্ণেন্দুর প্রযোজনা সংস্থা খুব শীঘ্রই জি বাংলায় নিয়ে আসতে চলেছে নতুন মেগা, দুলারি। সেখানে লিড রোলে থাকছেন দেবপ্রিয়া ও নীল ভট্টাচার্য।
{{/usCountry}}শ্রুতি দাসের এই রসবোধ ভরা পোস্টটি সামনে আসতেই নেটিজেনদের একাংশ, বিশেষ করে আজকের প্রজন্মের মেয়েরা তাঁর এই ভাবনাকে দারুণভাবে সমর্থন করেছেন। অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন— ‘একদম ঠিক, জীবনটা নিজের শর্তে উপভোগ করাটাই আসল।' আপতত জি বাংলার জোয়ার ভাঁটা সিরিয়ালের নিশার চরিত্রে অভিনয় করছেন শ্রুতি। দুই বোনের এই গল্পে শুরু থেকেই নজর কেড়েছেন শ্রুতি। ওদিকে শ্রুতির স্বামী স্বর্ণেন্দুর প্রযোজনা সংস্থা খুব শীঘ্রই জি বাংলায় নিয়ে আসতে চলেছে নতুন মেগা, দুলারি। সেখানে লিড রোলে থাকছেন দেবপ্রিয়া ও নীল ভট্টাচার্য।
{{/usCountry}}