জি বাংলায় কনে দেখা আলো ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে সাইনা চট্টোপাধ্যায়কে। অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা বেশ অল্প বয়সেই বিনোদন জগতে নাম করেছেন। লাজু হয়ে ঘরে ঘরে দর্শক মনে জায়গা করে নিয়েছেন সাইনা। আপাতত ক্লাস ইলেভেনের ছাত্রী সাইনা। শ্যুটের মাঝেই চলে লেখাপড়া। অভিনেয়ে তিনি যতটা পটু, ততটাই পড়াশোনায়।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের লেখাপড়া করার ছবি শেয়ার করে নিলেন। দেখা গেল লাজু-র গেটআপেই রয়েছেন। অর্থাৎ সেটেই বসে পড়েছেন বই নিয়ে। তিনটি ছবি শেয়ার করে সাইনা লিখলেন, ‘তাড়াতাড়ি শুরু করো, কিন্তু শিক্ষা যা দেয়, তার মূল্যে নয়। শিক্ষার চেয়ে ভালো আর কিছুই হয় না!’
সাইনা কেমব্রিজ বোর্ডের অধীনে IGCSE কারিকুলামে 'হোমস্কুলিং'-এর মাধ্যমে পড়াশোনা করছেন। শ্যুটের চাপে ফর্মাল স্কুল ছেড়ে দেন। অনলাইনে লেখাপড়া করলেও, দেননি একফোঁটাও ফাঁকি। আপাতত হোমস্কুলিংয়ের মাধ্যমেই ক্লাস টুয়েলভ পাশ করতে চান। তারপর ইচ্ছে রয়েছে বিদেশ যাওয়ার। ক্লাস ১২-এর পর ব্রিটিশ যুক্তরাজ্য (UK)-এ গিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা রয়েছে তাঁর। সেই সময় অভিনয় থেকে সাময়িক বিরতি নিতেও প্রস্তুত সাইনা। অভিনেত্রী হিসেবে খ্যাতি যতই আসুক, শিক্ষায় ফাঁক রাখতে একেবারেই রাজু নন তিনি। ঠিক যেন, পর্দায় তাঁর লাজু চরিত্রের মতোই!
সাইনার ছোট থেকেই ছিল অভিনেত্রী হওয়ার স্বপ্ন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ক্লাস সিক্সে পড়াকালীন তাঁর ওজন একটু বেশির দিকে ছিল। এই কারণে স্কুলে তাঁকে হাসিঠাট্টার মুখেও পড়তে হয়েছিল। এরপর জিমে যাওয়া শুরু করেন। বলে রাখা ভালো, ক্লাস নাইনে পড়ার সময় অভিনেত্রী হিসেবে পথচলা শুরু। সাইনার প্রথম কাজ ছিল অনুরাগের ছোঁয়া।
তাঁর প্রিয় বিষয় মনোবিজ্ঞান। অভিনয়ের স্বপ্ন ছোট থেকে থাকলেও, লেখাপড়া করতে ভালোবাসেন। বেশ অল্পবয়সে হারিয়েছেন বাবাকে। তবে সাইনার পাশে সবসময় ঢাল হয়ে আছেন মা সংযুক্তা। সাইনাকে সঠিক পথ দেখাতে, সবরকম সিদ্ধান্তে মেয়ের সঙ্গে আছেন। শ্যুট ও লেখাপড়ার ফাঁকে সময় পেলেই মা-মেয়ে বেরিয়ে পড়েন ছুটি কাটাতে। কনে দেখা আলো সেটেও সকলের নয়নের মণি সাইনা।
{{/usCountry}}তাঁর প্রিয় বিষয় মনোবিজ্ঞান। অভিনয়ের স্বপ্ন ছোট থেকে থাকলেও, লেখাপড়া করতে ভালোবাসেন। বেশ অল্পবয়সে হারিয়েছেন বাবাকে। তবে সাইনার পাশে সবসময় ঢাল হয়ে আছেন মা সংযুক্তা। সাইনাকে সঠিক পথ দেখাতে, সবরকম সিদ্ধান্তে মেয়ের সঙ্গে আছেন। শ্যুট ও লেখাপড়ার ফাঁকে সময় পেলেই মা-মেয়ে বেরিয়ে পড়েন ছুটি কাটাতে। কনে দেখা আলো সেটেও সকলের নয়নের মণি সাইনা।
{{/usCountry}}