Parambrata Chattopadhyay: পরমব্রতর বিরুদ্ধে পদক্ষেপে ' না ', হাইকোর্টের রায়ে স্বস্তিতে অভিনেতা
Parambrata Chattopadhyay: ভোট পরবর্তী হিংসায় উস্কানিমূলক মন্তব্য করার পরিপ্রেক্ষিতে ২১ মে গড়িয়াহাট থানায় পরমব্রত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন গত ২৭ মে এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের ব্যবস্থা হয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।
Parambrata Chattopadhyay: গত ২৭ মে আইনজীবী জয়দীপ সেনের করা এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের ব্যবস্থা হয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এবার হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হল এখনই পরমব্রতর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। খুব স্বাভাবিকভাবেই আদালতের এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিনেতা।
পরমব্রতর বিরুদ্ধে পদক্ষেপে ' না ', হাইকোর্টের রায়ে স্বস্তিতে অভিনেতা
২৯ এপ্রিল হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় জানান, অভিনেতার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তদন্ত চলবে। তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে পরমব্রতকে। তবে আগামী চার সপ্তাহ পর্যন্ত অভিনেতার বিরুদ্ধে কোনও পড়া পদক্ষেপ করা যাবে না। পরবর্তী শুনানিতে তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে হবে রাজ্যকে, এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২১ সালে বিধানসভা ভোটের মরশুমে শিল্পীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। ভোটের ফলাফল বের হতেই যখন জানা যায় তৃণমূল বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে ঠিক তখনই দিলীপ ঘোষের ‘রগড়ে দেব’ বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে পরমব্রত একটি পোস্ট করেন।
পরমব্রতর সেই পোস্টের কমেন্ট বক্সে স্বস্তিকাও ‘হোক হোক’ কমেন্ট করে বিষয়টির সমর্থন জানান। কিন্তু এর কয়েক ঘন্টা পরেই যখন বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে মেরে ফেলা হয় তখন থেকেই শুরু হয় বিতর্ক। আইনজীবী জয়দীপ সেনের মতে, ভোট পরবর্তী হিংসায় এই পোস্ট অনেকটা মদত দিয়েছিল।
ভোট পরবর্তী হিংসায় উস্কানিমূলক মন্তব্য করার পরিপ্রেক্ষিতে গত ২১ মে গড়িয়াহাট থানায় পরমব্রত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন। অভিযোগপত্রে ২০২১ সালের ভোট পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেভাবে বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের কথা তুলে ধরা হয়।
এমনকি অভিজিৎ সরকারের হত্যাকান্ডের কথা উল্লেখ রয়েছে অভিযোগপত্রে। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল থানায়। তবে এই গোটা ঘটনায় পরমব্রত বা স্বস্তিকা কোনও প্রতিক্রিয়া জানাননি।
Home/Entertainment/Parambrata Chattopadhyay: পরমব্রতর বিরুদ্ধে পদক্ষেপে ' না ', হাইকোর্টের রায়ে স্বস্তিতে অভিনেতা