এক সময় টলিপাড়ার সবচেয়ে চর্চিত জুটি ছিল দেব (Dev) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। রুপোলি পর্দার প্রেম বাস্তবেও গড়িয়েছিল, যদিও সময়ের নিয়মে সেই সম্পর্ক টেকেনি। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সাথে সুখে সংসার করছেন, দুই সন্তান নিয়ে সুখী গৃহকোণ তাঁদের। এবং দেব জড়িয়ে রয়েছেন রুক্মিণী মৈত্রের সাথে। তবে ব্যক্তিগত অতীতকে সরিয়ে রেখে পেশাদারিত্বের খাতিরে এই হিট জুটি আবারও বড় পর্দায় একজোট হয়েছেন।

আসন্ন পুজোয় এই জুটি উপহার দিতে চলেছেন তাঁদের নতুন ছবি ‘দেশু৭’ (ওয়ার্কিং টাইটেল)। উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর ধরে বাক্সবন্দি থাকার পর গত বছর মুক্তি পেয়েছিল দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ধুমকেতু, যা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। আর সেই ছবিরই এক প্রোমোশনাল ইভেন্টের ভিডিয়ো নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যালে। দেবের বায়োপিক এবং শুভশ্রীর চরিত্র নিয়ে এক মজাদার অথচ অকপট মন্তব্য শোনা গেল রাজ-ঘরণীর মুখে।
‘আমার আরেকটা অপশন খুঁজে দেখাতে পারবি?’
ছবির প্রচার অনুষ্ঠানে সঞ্চালক আচমকাই শুভশ্রীকে একটি গুগলি প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি জিজ্ঞাসা করেন, ‘ভবিষ্যতে যদি কখনও দেবদার বায়োপিক তৈরি হয়, তাহলে সেখানে তোমার (শুভশ্রী) রোলটা কোন অভিনেত্রী করবেন বলে তোমার মনে হয়?’
প্রশ্নটি শোনামাত্রই একটুও সময় নষ্ট না করে নিজের চেনা আত্মবিশ্বাসের সাথে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সোজাসুজি উত্তর দেন শুভশ্রী। সঞ্চালককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই পৃথিবীতে আমার আরেকটা অপশন (বিকল্প) খুঁজে দেখাতে পারবি? তুই তো ছাড়, ও (দেব)-কে জিজ্ঞেস কর, ও পারবে কিনা ওঁর বায়োপিকে আমার চরিত্রের জন্য অন্য কাউকে খুঁজতে!’
শুভশ্রীর কথায় সায় দিলেন খোদ দেব-ও
{{/usCountry}}শুভশ্রীর কথায় সায় দিলেন খোদ দেব-ও
{{/usCountry}}শুভশ্রীর এই চড়া ও আত্মবিশ্বাসী জবাব শুনে পাশে বসে থাকা সুপারস্টার দেবও আর চুপ থাকতে পারেননি। তিনি হাসিমুখে শুভশ্রীর এই মন্তব্যের সাথে সহমত পোষণ করেন। দেব মঞ্চেই অকপটে মেনে নিয়ে বলেন, ‘একদম। শুভশ্রীর রোলটা শুভশ্রীর নিজেরই করা উচিত।’
অতীত ভুলে বক্স অফিসে রাজত্ব ‘চ্যালেঞ্জ’ জুটির
‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ বা ‘খোকাবাবু’-র মতো একের পর এক অল-টাইম ব্লকবাস্টার ছবি উপহার দেওয়া এই জুটির বাস্তব জীবনের প্রেম ভাঙার পর অনেকেই ভেবেছিলেন এদের আর একসঙ্গে দেখা যাবে না। কিন্তু সব জল্পনা উড়িয়ে ‘ধূমকেতু’ ছবির হাত ধরে তাঁরা পর্দায় ফের ম্যাজিক তৈরি করেছেন। ইভেন্টের এই মিষ্টি ও খোলামেলা কথোপকথন প্রমাণ করে দেয় যে, অতীত যাই হোক না কেন, একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্বের জায়গাটা আজও কতটা মজবুত।
তাই তো দেশু৭-এর জন্য় ফের জুটিতে দেব-শুভশ্রী। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন দেব। পুজোয় মুক্তি পাবে এই ছবি।