Celina Jaitley: 'আমার সন্তানদের মগজ ধোলাই করা হয়...', মাতৃদিবসে সেলিনার মনে শুধুই শূন্যতা

Celina Jaitley: গত বছর অর্থাৎ ২০২৫ সালের নভেম্বর মাসে স্বামীর বিরুদ্ধে গৃহস্থ্য হিংসার অভিযোগ এনে মামলা করেছিলেন অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামী পিটার হাগের বিরুদ্ধে মামলা করে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন অভিনেত্রী।

Published on: May 10, 2026, 21:01:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Celina Jaitley: গত বছর অর্থাৎ ২০২৫ সালের নভেম্বর মাসে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে মামলা করেছিলেন অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামী পিটার হাগের বিরুদ্ধে মামলা করে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন অভিনেত্রী। কিছুদিন আগেই মুম্বই পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে সেলিনার স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, তদন্তে অসহযোগিতার কারণে পিতারের বিরুদ্ধে একটি লুক আউট সার্কুলার জারি করা হয়।

মাতৃদিবসে সেলিনার মনে শুধুই শূন্যতা
মাতৃদিবসে সেলিনার মনে শুধুই শূন্যতা

এই সবকিছুর মধ্যেই মাতৃ দিবসে একটি হৃদয়বিদারক পোস্ট করেন সেলিনা, যেখানে তাঁকে তার সন্তানের জন্য হাহাকার করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন, ‘এই ভিডিওগুলো শেয়ার করা ছাড়া আমার আর উপায় নেই। আমার সন্তান এবং আমার ভাইকে রক্ষা করার জন্য যেদিন আমি অস্ট্রিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেদিনই আমি আমার সন্তানকে হারিয়েছি।’

আরও পড়ুন: 'যাকে বলা উচিত তাকেই বলতে পারিনি...', মাতৃদিবসে মাকে মনের কথা জানালেন অঙ্কুশ

সেলিনা আরও লেখেন, ‘ভোরবেলা প্রতিবেশীদের সাহায্যে আমি নিঃশব্দে পালিয়ে এসেছিলাম আমার উপর করা মানসিক নির্যাতন এবং অপমানের ভয়ে। যেহেতু আমার মাথার উপর একটাই ছাদ রয়েছে, তাই ২০০৪ সালে নিজের টাকায় কেনা এই বাড়ির অধিকার ফিরে পাওয়ার জন্য আইনি ব্যবস্থা নিয়েছিলাম। মধ্যপ্রাচ্যে আটকে থাকা আমার ভাইয়ের জন্য আইনি সাহায্য নিয়েছিলাম। আর তাই তখন সন্তানদের সঙ্গে কথা বলা থেকে আমাকে বিরত থাকতে হয়েছিল।’

সেলিনা আরও লেখেন, ‘বর্তমানে আমার তিন সন্তানের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। ওদের কোথাও দূরে সরিয়ে রাখা হয়েছে। আমার স্বামী এবং তার বাবা আমার বিরুদ্ধে ওদের মগজ ধোলাই করছে। নিজের মা এবং হিন্দু ধর্মের প্রতি অবিশ্বাস তৈরি করছে ওদের মনে। আদালতে অঙ্গীকার করা সত্ত্বেও আমাকে আমার সন্তানদের ফিরিয়ে দেওয়া হয়নি। একমাত্র যে সন্তানকে আমি কোলে নিতে পেরেছিলাম, সে আজ আমার সঙ্গে নেই।’

সবশেষে অভিনেত্রী লেখেন, ‘আমাদের ১৫ তম বিবাহ বার্ষিকী দিন আমার হাতে ধরিয়ে দেওয়া হয় ডিভোর্সের কাগজ। বছরের পর বছর নির্যাতন সহ্য করেও আমি আমার সন্তানদের মঙ্গল কামনার জন্য বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদের চেষ্টা করেছি। আমি শুধুমাত্র আমার সন্তানদের চেয়েছিলাম। বিয়ের ১৫ বছরে আমার থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: মাকে ছাড়া প্রথম মাতৃদিবস! মাদার্স ডে- তে মন খারাপ সুদীপ্তার

মাতৃ দিবসে সেলিনার হাহাকার, ‘আজ আমি আমার প্রয়াত ছেলের কবরের পাশে বসে কাঁদি, প্রার্থনা করি আর শক্তি সঞ্চয় করার চেষ্টা করি। এটাই আমার কাছে মাতৃদিবস। আমি ভারতে ফিরে যাচ্ছি আমার সন্তানদের জন্য, আমার মর্যাদার জন্য এবং সত্য এবং ন্যায়ের লড়াই করার জন্য।’