স্রষ্টা বড় নাকি সৃষ্টি? এক ভয়ঙ্কর খুনির সামনাসামনি কনিষ্ক-নাসির

২০২৪ সালে মুক্তি পেয়েছিল চালচিত্র। ক্রাইম থ্রিলার এই সিরিজে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য বসুর পাশাপাশি অভিনয় করেছিলেন অপূর্ব। দুই বাংলার অভিনেতাদের নিয়ে তৈরি এই সিরিজ দর্শকদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়েছিল।

Published on: Nov 25, 2026, 22:05:48 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

২০২৪ সালে মুক্তি পেয়েছিল চালচিত্র। ক্রাইম থ্রিলার এই সিরিজে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য বসুর পাশাপাশি অভিনয় করেছিলেন অপূর্ব। দুই বাংলার অভিনেতাদের নিয়ে তৈরি এই সিরিজ দর্শকদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়েছিল। এবার মুক্তি পেতে চলেছে, এই সিরিজের আসল গল্প যার আঙ্গিকে তৈরি হয়েছিল চালচিত্র।

এক ভয়ঙ্কর খুনির সামনাসামনি কনিষ্ক-নাসির
এক ভয়ঙ্কর খুনির সামনাসামনি কনিষ্ক-নাসির

ট্রেলার প্রসঙ্গে

এই সিরিজের আঙ্গিকেই তৈরি হয়েছিল চালচিত্র। এই সিরিজে এমন এক চরিত্রকে দেখতে পাওয়া যাবে যে সিরিয়াল কিলার। কিন্তু সিরিয়াল কিলার হলেও সে প্রত্যেক নারীকে দেবী রূপে দেখে। মৃত্যুর আগে যাতে তার কোন কষ্ট না হয় তার জন্য যথাসাধ্য চেষ্টা করে যায় সে। মেরে দেওয়ার পরেও শাড়ি পরিয়ে ফুলের মালা দিয়ে রীতিমতো পুজো করার ভঙ্গিতে টাঙিয়ে দেয় চালচিত্রে।

আরও পড়ুন: ‘কোন রাজ্যে এমন হয়? 'সাধক বামাক্ষ্যাপা'- র হল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ সব্যসাচী-সাহেবের

কিন্তু কেন হঠাৎ করে এইভাবে সে একের পর এক নারী হত্যা করে? যদি করেও থাকে তাহলে কেন তাদের দেবী রূপে পুজো করে সে? কেন সে বলে, সৃষ্টি বড় নাকি স্রষ্টা? তবে শুধুমাত্র এই খুনির জীবন নয় পাশাপাশি চলতে থাকে নাসির রহমান এবং কনিষ্কর জীবনও। সব মিলিয়ে এটি যে একটি প্রিকুয়াল তা বলার অপেক্ষা রাখে না।

সিরিজের টিজার দেখে মোটামুটি সকলেই বুঝে গিয়েছেন যে এই সিরিজের গল্পটাই দর্শকদের জানাবে যে চালচিত্র খুনি কেন তৈরি হয়েছিল। আগের পর্বে অপূর্ব যার কথা জানিয়েছিল সেই ভুবন হালদারের খুনের পেছনে রহস্য জানা যাবে। এই চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।

আরও পড়ুন: মাধুরী চরিত্রে ধরা দিতে চলেছেন শ্রীময়ী, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁর এই নতুন রূপ?

ভুবন হালদার, যার খুনের দায় পড়েছিল অপূর্বর বাবার কাঁধে, যার ফলে তিনি আত্মহত্যা করতে বাধ্য হন। যাকে ধরতে গিয়ে মারা যায় নাসির রহমান। সেই ভুবন হালদারের গল্প এবার দেখানো হবে। যেহেতু এই সিরিজটি একটি প্রিকুয়েল, তাই অনির্বাণকে দেখতে পাওয়া যাবে এই সিরিজের অভিনয় করতে।

অনির্বাণ, টোটা ছাড়াও এই সিরিজে আবারো অভিনয় করতে দেখা যাবে শান্তনু মহেশ্বরীকে। সিরিজে অভিনয় করবেন অঞ্জনা বসু, রূপসা চট্টোপাধ্যায় সহ আরো অনেকে। এই সিরিজে রূপসাকে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যাবে। প্রতিম ডি গুপ্ত পরিচালিত এই সিরিজ মুক্তি পাবে আগামী ৪ ডিসেম্বর।