...
...
Next Story

Nevermind Film: ‘কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে যায় সবকিছু', পানশালায় ঋতুপর্ণার মুখোমুখি অমর্ত্য!

অসম বয়সী দুই অভিনেতাকে একফ্রেমে বন্দি করেছেন পরিচালক চৈতি ঘোষাল। ঋতুপর্ণা সেনগুপ্ত ও অমর্ত্যর নেভার মাইন্ডের পোস্টার সামনে এল মঙ্গলবার।

Published on: Jun 3, 2026, 11:31:12 IST
Advertisement

টলিপাড়ার দক্ষ ও জনপ্রিয় অভিনেত্রী চৈতি ঘোষাল এবার পা বাড়ালেন এক সম্পূর্ণ নতুন জার্নিতে। অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার তিনি বসলেন পরিচালকের আসনে। আর চৈতির প্রথম পরিচালনায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন টলিউডের ‘কুইন’ ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চৈতি-পুত্র অমর্ত্য। ছবির নাম ‘নেভারমাইন্ড’। মঙ্গলবার জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তি পেল ছবির প্রথম অফিশিয়াল পোস্টার।

‘কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে যায় সবকিছু', এবার ঋতুপর্ণার সঙ্গী চৈতি পুত্র!
‘কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে যায় সবকিছু', এবার ঋতুপর্ণার সঙ্গী চৈতি পুত্র!

সম্পর্কের জটিল রসায়ন, চৈতির ফ্রেমে অন্য স্বাদের ঋতুপর্ণা

অভিনেত্রী হিসেবে চৈতি ঘোষালের কাজের তারিফ সকলেই করেন, তবে পরিচালক হিসেবে তিনি কতটা ছক ভাঙতে পারেন, তার আভাস মিলল এদিন। এর গল্পের বুনন কিন্তু দর্শকদের বেশ ভাবাবে বলেই দাবি খোদ টিমের। জানা গিয়েছে, এটি মূলত এক সম্পর্কের জটিল মনস্তত্ত্ব এবং জীবনকে নতুনভাবে চেনার গল্প।

পোস্টার লঞ্চের অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্ত জানান, চৈতির সাথে ওঁর বন্ধুত্ব বহু বছরের। তাই ক্যামেরার পেছনে চৈতি যখন নির্দেশ দেন, তখন কাজের রসায়নটা এক অন্য মাত্রায় পৌঁছায়। এই ছবিতে ঋতুপর্ণাকে এক্কেবারে চেনা বাণিজ্যিক ছকের বাইরে, অত্যন্ত পরিণত ও ভিন্ন একটি লুকে দেখা যাবে, যা নায়িকার অনুরাগীদের জন্য এক মস্ত বড় চমক হতে চলেছে।

ছবির প্রথম পোস্টারটি বেশ শৈল্পিক এবং রহস্যে মোড়া, যা মুক্তি পেতেই টলিপাড়ার অন্দরে পজিটিভ সাড়া মিলেছে। পোস্টার লঞ্চের এই বিশেষ সন্ধ্যায় একফ্রেমে পাওয়া গেল ঋতুপর্ণা পুত্র অঙ্কন ও চৈতি পুত্র অমর্ত্যকে। ছিলেন দুই মা-ও।

নেভার মাইন্ড' সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক নারীকে ঘিরে। অতীতের এক বিষয় খুঁজতে গিয়ে শহরের এক পানশালায় ঋতুপর্ণা। আর সেখানেই তাঁর হঠাৎ দেখা অল্পবয়সি সঙ্গীতশিল্পীর সঙ্গে। যে ভূমিকায় রয়েছেন অমর্ত্য। এ কথা কারুর অজানা নয়, মিউজিকের প্রতি ঝোঁক আছে চৈতি পুত্রের। আর অভিনেতা হিসাবে নিজের প্রতিভার স্বাক্ষর ইতিমধ্যেই অজয় দেবগণের ময়দান ছবিতে রেখেছেন অমর্ত্য। সুতরাং নোপোটিজম নয়, নিজের অভিনয় দক্ষতার জেরেই এই চরিত্রের যোগ্য হয়ে ওঠেছেন তিনি। দুই ভিন্ন পেশা ও ভিন্ন জীবন দর্শনের মানুষের মোলাকাত কীভাবে তাঁদের জীবনটাই পালটে দেবে, সেই নিয়েই এগোবে নেভার মাইন্ডের গল্প। যা লিখেছেন, সম্রাট। চিত্রনাট্য লিখেছেন সম্রাট ও মিতালি ঘোষাল রুদ্র। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে গোপী ভগৎ। ছবির আবহসঙ্গীত ও গানের জিম্মায় থাকছেন রূপম ইসলাম।

আগামী ৩রা জুলাই মুক্তি পেতে চলেছে নেভারমাইন্ড।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe