সংসার জীবনের ২০ বছর পার, স্ত্রীকে নিয়ে অজানা গল্প ভাগ করলেন চঞ্চল চৌধুরী
শুধুমাত্র বাংলাদেশের নয় দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা চঞ্চল চৌধুরী। ২৮ আগস্ট অভিনেতার ২০ বছরের বিবাহ জীবন সম্পন্ন হল। এই দিন স্ত্রীকে নিয়ে নানান অজানা কথা শেয়ার করলেন অভিনেতা। স্ত্রী এবং সন্তানকে নিয়ে কেক কাটার ছবি পোস্ট করে তিনি এমন কিছু বললেন যা এতদিন অনেকেই জানতেন না।

স্ত্রীকে নিয়ে অজানা গল্প ভাগ করলেন চঞ্চল চৌধুরী
চঞ্চলের কথায়, স্ত্রীর সঙ্গে আচমকা কথোপকথন শুরু হয়েছিল মুঠোফোনের মাধ্যমে। অন্যদিকে অপরিচিতা একজন মহিলা যতই বলুক না কেন, তিনি শুধুমাত্র অভিনয়ের ভক্ত চঞ্চল চৌধুরী ততক্ষণ বুঝে গিয়েছিলেন শুধু অভিনয় নয় উল্টো দিকে থাকা ঐ রমণী তাঁর অনুরাগীও বটে।
অনুরাগী যখন, তখন অনুরাগ তৈরি হতে কতক্ষণ তাই সেই বিশ্বাস নিয়ে শুরু হয়ে যায় কথোপকথন। এরপর ফোনেই বিয়ের প্রস্তাব দেন তিনি। হবু স্ত্রী রাজি হয়ে যাওয়ায় বাড়ির প্রত্যেকের আনন্দ যেন দেখার মতো ছিল। অতঃপর আইনি এবং সামাজিক দুইভাবেই বিয়ে সারেন চঞ্চল চৌধুরী।
দীর্ঘ ২০ বছর চঞ্চল চৌধুরীর সঙ্গে ঘর করেছেন শান্তা। একমাত্র পুত্র শুদ্ধকে নিয়ে সুখী সংসার তাঁদের। তাই অন্য সময় কিছু আবদার না করলেও নিজের ২০তম বিবাহ বার্ষিকীতে তিনি সকলের কাছে একটাই আবদার করেছেন, যাতে সকলে আশীর্বাদ করেন আগামী দিনেও যারা সুখের সংসার করতে পারেন তিনি।
চঞ্চল চৌধুরীর এই পোস্টে কমেন্ট করে অভিনেতাকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সকলে। এমন একজন অভিনেতা যিনি নিজের অভিনয় দক্ষতা এবং নম্র ব্যবহারের জন্য প্রত্যেকের মন জয় করেছেন বারবার। বিবাহ বার্ষিকী উপলক্ষে ও চঞ্চলের এমন সুন্দর গল্প আবারও মন ছুঁয়ে গিয়েছে নেট পাড়ার বাসিন্দাদের।
Home/Entertainment/সংসার জীবনের ২০ বছর পার, স্ত্রীকে নিয়ে অজানা গল্প ভাগ করলেন চঞ্চল চৌধুরী