'আমি দিদি নম্বর ওয়ানের সঞ্চালনার কাজটা করতে পারব না', কী হল স্বস্তিকার?

প্রায় ১০ বছর ধরে দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। মাঝে অন্য সঞ্চালিকাকে নিয়ে আসা হয়েছিল ঠিকই কিন্তু রচনার মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেননি কেউ। 

Published on: Aug 27, 2026, 19:00:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রায় ১০ বছর ধরে দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। মাঝে অন্য সঞ্চালিকাকে নিয়ে আসা হয়েছিল ঠিকই কিন্তু রচনার মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেননি কেউ। কিন্তু রাজনৈতিক পালা বদলের পর রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে এবার পাকাপাকিভাবে সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

কী হল স্বস্তিকার?
কী হল স্বস্তিকার?

স্বস্তিকাকে সঞ্চালকের ভূমিকায় দেখে অনেকেই রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর তুলনা শুরু করে দেন। কেউ কেউ মন্তব্য করে এও বলেন, দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানটি টিআরপি সারা জীবনের মতো শেষ হয়ে গেল। তবে অনেকেই আবার স্বস্তিকাকে এগিয়ে যাওয়ার সাহস দেন।

আরও পড়ুন: মায়ার গ্রাসে আটকে জীবন, চামসুট্টি জঙ্গলের রহস্য কি হবে ফাঁস?

কিন্তু এবার দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়েই স্বস্তিকা হঠাৎ বলে ওঠেন, ‘আমি দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা করতে পারবো না।’ কিন্তু হঠাৎ করে এমন কথা কেন বললেন তিনি? তাহলে কি এবার তিনি সঞ্চালনার দায়িত্ব থেকে মুক্তি চান? যদি স্বস্তিকা সঞ্চালনার দায়িত্ব থেকে সরে দাঁড়ান তাহলে আগামী সঞ্চালিকা হিসেবে দেখা যাবে কাকে?

এত প্রশ্নের উত্তর দিতেই হবে না কারণ স্বস্তিকা এই কথাটি বলেছেন অন্য একটি কথার পরিপ্রেক্ষিতে। জি বাংলা তরফ থেকে দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানের একটি প্রোমো মুক্তি পেয়েছে যেখানে দেখা যাচ্ছে এক প্রতিযোগী এসে স্বস্তিকাকে জানাচ্ছেন তিনি তোতলান বলে অনেকেই তাঁকে ছোট করতেন। যদিও তিনি সেই সমস্ত কটুক্তি একেবারেই পাত্তা দেননি এবং নিজের কাজে এগিয়ে গিয়েছেন।

আরও পড়ুন: সন্তানকে ফিরিয়ে আনতে মায়ার সাগরে ডুব দেবে মা, সবটাই ভ্রম, নাকি আছে কিছু সত্যি?

প্রতিযোগীর মুখে এই কথা শুনে স্বস্তিকাও বলে ওঠেন, ‘আমাকেও অনেকে বলেছিলেন যে দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা আমি পারবো না। আমার দ্বারা হবে না। কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়ে আমি সঞ্চালনা করছি এবং ফাটিয়ে দিচ্ছি। আশা করবো তোমরাও নিজেদের জায়গা থেকে দুর্দান্ত কাজ করবে।’