কোয়েল-কৌশিকের ‘স্বার্থপর’-এর রিভিউ দিলেন চঞ্চল! 'আমি নিজেও কেঁদেছি…', যা বললেন নায়ক
কোয়েল মল্লিক ও কৌশিক সেনের ছবি ‘স্বার্থপর’ কেমন লাগল বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর? জানালেন অভিনেতা।
ভাই-বোনের সম্পর্কের মান-অভিমান নিয়েই কোয়েল মল্লিকের নতুন ছবি ‘স্বার্থপর’। ভাইফোঁটার আবহে মুক্তি পেয়েছে সুরিন্দর ফিল্মস এই নতুন ছবি। ছবিতে কোয়েলের দাদার ভূমিকায় নজর কেড়েছেন কৌশিক সেন। ভাই-বোনের সম্পর্ক হয় খুনসুটিতে মাখা। সেখানে ভালোবাসাও যেমন থাকে আবার অভিমানও থাকে। আর সেই সম্পর্কের টানাপোড়নের গল্পই তুলে ধরেছেন পরিচালক অন্নপূর্ণা বসু।

আরও পড়ুন: বিয়ে করতে চান না ইশা! 'ঠিক মানুষের সঙ্গে…', যা বললেন নায়িকা
শুক্রবার দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে ছিল ছবির স্পেশাল স্ক্রিনিং। সেখানে দেব, জিৎ, প্রসেনজিৎ, যশ-নুসরত, অঙ্কুশ-ঐন্দ্রিলা থেকে উপস্থিত রাজ চক্রবর্তী! তাঁরা ছাড়াও হাজির ছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বর্তমানে এপার বাংলাতেও কাজ করেছেন।
আরও পড়ুন: ‘জীবনে প্রথমবার উঠলে যা হয়…’! বন্দে ভারতের সিট বনবন করে ঘোরাচ্ছেন, নেটপাড়ার ট্রোলে অঙ্কুশ-ঐন্দ্রিলা
সিটি সিনেমার শেয়ার করা একটি ভিডিয়োয় কোয়েল ও কৌশিকের এই ছবি দেখে হলেই আবেগ প্রবণ হয়ে পড়তে দেখা যায় তাঁকে। হলে বসে গোটা ছবি তিনি দেখেন। ছবির শেষে রিভিউও দেন। ছবি দেখে তিনি বলেন, ‘আমার খুব ভালো লেগেছে ছবিটা। আমি নিজেও কেঁদেছি। আমার নিজের চোখটাও ভেজা আছে। সকলের অভিনয় দুর্দান্ত। কৌশিকদা, কোয়েলদির অভিনয় অসাধারণ। ছোটবেলা থেকেই আমি রঞ্জিত মল্লিকের অভিনয়ের ভক্ত। অসাধারণ লাগল আবারও।’
আরও পড়ুন: 'স্ক্রিপ্ট নিয়ে কাজ এখনও...', মুন্না ভাই ৩ প্রসঙ্গে অকপট ‘সার্কিট’ আরশাদ
তিনি আরও বলেন, ‘এই ধরনের ছবির প্রয়োজন রয়েছে। নারীর অধিকার বলি বা আবেগ বলি সব ক্ষেত্রেই এই ধরনের গল্প দরকার। এগুলো আমাদের গল্প, পরিবারের গল্প।’
প্রসঙ্গত এর আগে এই ছবি দেখে প্রশংসায় ভরে দিয়েছিলেন রাজ চক্রবর্তীও। তিনি লিখেছিলেন, 'স্বার্থপর' দেখে বেরোলাম। চোখ ভিজে আছে এখনও। খুব সুন্দরভাবে তৈরি একটি ছবি এবং ভীষণ সমসাময়িক একটি গল্প ফুটে উঠেছে উপযুক্ত একটি চিত্রনাট্য়ের মাধ্যমে। অসাধারণ ডিরেকশন, ক্যামেরা, এডিট। যার কথা সব থেকে বেশি বলবো, কোয়েল মল্লিক। প্রত্যেক ফ্রেমে নিজের বিশ্বাসযোগ্য অভিনয় দিয়ে চরিত্রটিকে প্রাণ দিয়েছে। সঙ্গে অবশ্যই কৌশিক সেনের অনবদ্য সঙ্গত এবং এই দুই চরিত্রের টানাপোড়েন এই ছবির প্রাণবিন্দু হয়েছে। সঙ্গে রঞ্জিত মল্লিক ও অনির্বাণ চক্রবর্তীর উজ্জ্বল অবস্থান এই ছবিকে আলোকিত করেছে। মিউজিক অসাধারণ। সবাই দয়া করে হলে গিয়ে স্বার্থপর দেখবেন'।
E-Paper

