রানী কটকটি ছাড়া হ্যালোইন অসম্পূর্ণ! পুরনো সাজে আবার মন মাতালেন চান্দ্রেয়ী
বাংলার ভূত চতুর্দশী সম্পন্ন হয়ে গেলেও ইংরেজদের ভূত চতুর্দশী পালন হচ্ছে ৩১ অক্টোবর। এই অনুষ্ঠানটি পাশ্চাত্য দেশে খুবই জনপ্রিয়। বিভিন্ন ভৌতিক সাজে সেজে ওঠেন পাশ্চাত্যের মানুষ। যদিও এখন সেই দেশের গণ্ডি পেরিয়ে ভারতবর্ষ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটিতেও ছড়িয়েছে এই হ্যালোউইন পার্টির হুজুগ।
বাংলার ভূত চতুর্দশী সম্পন্ন হয়ে গেলেও ইংরেজদের ভূত চতুর্দশী পালন হচ্ছে ৩১ অক্টোবর। এই অনুষ্ঠানটি পাশ্চাত্য দেশে খুবই জনপ্রিয়। বিভিন্ন ভৌতিক সাজে সেজে ওঠেন পাশ্চাত্যের মানুষ। যদিও এখন সেই দেশের গণ্ডি পেরিয়ে ভারতবর্ষ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটিতেও ছড়িয়েছে এই হ্যালোউইন পার্টির হুজুগ।
রানী কটকটি ছাড়া হ্যালোইন অসম্পূর্ণ!
হ্যালোউইন পার্টি উপলক্ষে অনেকেই বিভিন্ন রকম ভৌতিক সাজে সেজে থাকেন। এই অনুষ্ঠানে বিশেষভাবে ব্যবহার করা হয় কুমড়োকে। এছাড়া ড্রাকুলা থেকে শুরু করে ভ্যাম্পায়ার সব ভৌতিক চরিত্রকে দেখতে পাওয়া যায় এই দিনে।
তবে প্রাশ্চাত্য দেশের গণ্ডি পেরিয়ে যখন প্রাচ্য দেশে এই ইংরেজদের ভৌতিক পার্টি উদযাপন করা হয় তখন সেই ভূতের রকম ভেদ হয় বৈকি। ভারতবর্ষে বিশেষ করে বাঙ্গালীদের তো অনেক রকম ভূত রয়েছে, যার মধ্যে অন্যতম একটি রানী কটকটি।
যদিও রানী কটকটি চরিত্রটিকে ঠিক ভূত বলা যায় না, এটি মূলত একটি নেতিবাচক চরিত্র। ২০১৪ সালে ‘কিরণমালা’ ধারাবাহিকে এই চরিত্রটিতে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ।
সেই পুরনো লুকেই আবার ধরা দিলেন অভিনেত্রী। হ্যালোউইন উপলক্ষে বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এটা হ্যালোউইন ইভ! একজন ভ্যাম্পায়ার কুইনের এর থেকে ভালো থ্রো ব্যাক আর কি হতে পারে। একজন অভিনেতার কাছে এমন চরিত্র পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। বাই দ্যা ওয়ে হ্যাপি হ্যালোউইন।’
অভিনেত্রীর এই ছবির তলায় কমেন্ট করে অনেকেই বলেছেন ‘রানী কটকটি’ চরিত্রটিকে তাঁরা ভীষণভাবে মিস করেন। কেউ কেউ লিখেছেন, আপনি ছাড়া এই অনুষ্ঠানটি অসম্পূর্ণ। তুমি যে সেরা সেটা আবারও প্রমাণ করলে তুমি।
কেউ কেউ আবার লিখেছেন, রানী কটকটি চরিত্রটিকে আজ পর্যন্ত কেউ বিট করতে পারল না। এই চরিত্রটি এখনও পর্যন্ত অসাধারণ। কিরণমালা সম্ভবত এমন কোনও সিরিয়াল যেখানে মুখ্য চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের থেকেও বেশি জনপ্রিয় হয়েছিলেন নেতিবাচক চরিত্রে যিনি অভিনয় করেছেন।
Home/Entertainment/রানী কটকটি ছাড়া হ্যালোইন অসম্পূর্ণ! পুরনো সাজে আবার মন মাতালেন চান্দ্রেয়ী