...
...
Next Story

টলিউডের আচ্ছে দিন আসছে, কমিটি চালাতে কাদের বেছে নিলেন মুখ্যমন্ত্রী?

রাজ্যের পালা বদলের পর থেকে যে দিকে সকলের বেশি নজর ছিল সেটি হল টলিউড। অরূপ বিশ্বাসের দাদাগিরিতে এতদিন টলিউডের যা ক্ষতি হয়েছে, সেটি মেরামত করতে এবার বিধায়কদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Published on: Jun 17, 2026, 23:04:10 IST
Advertisement

রাজ্যের পালা বদলের পর থেকে যে দিকে সকলের বেশি নজর ছিল সেটি হল টলিউড। অরূপ বিশ্বাসের দাদাগিরিতে এতদিন টলিউডের যা ক্ষতি হয়েছে, সেটি মেরামত করতে এবার বিধায়কদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কমিটি চালাতে কাদের বেছে নিলেন মুখ্যমন্ত্রী?
কমিটি চালাতে কাদের বেছে নিলেন মুখ্যমন্ত্রী?

বৈঠকে কী কী আলোচনা হয়েছে?

জানা গিয়েছে, এই দপ্তরের নিয়ন্ত্রণে থাকা প্রায় ৪০টি কমিটি এবং সংস্থার কাজ এবার আরও গুরুত্ব দিয়ে দেখা হবে। বিনোদন জগতের প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে, সবকিছু খতিয়ে দেখার জন্য। এই কমিটির জন্য বেছে নেওয়া হয়েছে যাদের, তাঁরা কারা, সেটাই এবার এক নজরে দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: অনুমতি পাওয়া যায়নি, স্বরূপের হস্তক্ষেপে মাঝপথে আটকে যায় মিমির সিরিজ ‘কুইনস’

প্রস্তাবিত সদস্যবৃন্দের তালিকায় রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দীপক অধিকারী, হিরন চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, মহেন্দ্র সোনি, জয়ন্ত কুন্ডু, সানি ঘোষ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, তন্ময় দে, অমিত দাস, সৌমিত্র মোহন, কৃত্তিবাস নায়ক, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, শান্তনু বসু।

আরও পড়ুন: তরুণ মজুমদারের হাত ধরেই অভিনয় এসেছিলেন মহুয়া, পরিচালকের চরিত্র ধরা দেবেন কে?

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe