এই মুহূর্তে টানটান উত্তেজনা চলছে চিরসখা ধারাবাহিকের গল্পে। সবকিছুই ঠিক চলছিল কিন্তু হঠাৎ করেই যখন মিটিল জানতে পারে বাবিল অন্য অ্যাপ সম্পর্কে জড়িয়ে পড়েছে তখন অন্য কিছু না ভেবেই সে সম্পর্ক ভেঙে দেয়। এদিকে বাবিল বারবার ক্ষমা চাইলেও ক্ষমা পায় না।
এই মুহূর্তে টানটান উত্তেজনা চলছে ‘চিরসখা’ ধারাবাহিকের গল্পে। সবকিছুই ঠিক চলছিল কিন্তু হঠাৎ করেই যখন মিটিল জানতে পারে বাবিল অন্য অ্যাপ সম্পর্কে জড়িয়ে পড়েছে তখন অন্য কিছু না ভেবেই সে সম্পর্ক ভেঙে দেয়। এদিকে বাবিল বারবার ক্ষমা চাইলেও ক্ষমা পায় না।
কী ঘটতে চলেছে চিরসখায়?
বাবিলের সঙ্গে যে মেয়েটি সম্পর্কে জড়িয়ে পড়েছিল সেও মিটিলের সঙ্গে দেখা করে জানায় যে সে অন্তঃসত্ত্বা, ফলে বাবিলকে বিয়েটা করতেই হবে। যদিও বারবার বাবিল অস্বীকার করে বলে, সে কিছুই মনে করতে পারছে না। বিয়ের জন্য সে কোনভাবেই প্রস্তুত নয়।
কিন্তু যেহেতু কোয়েল অন্তঃসত্ত্বা, তাই কেউ বাবিলের কোন কথায় বিশ্বাস করে না। দুই পরিবারের সম্মতিতেই শুরু হয়ে যায় বিয়ের তোড়জোড়। বাবিলের বন্ধু হয়ে সর্বত্র হাজির থাকে মিটিল, যেন কিছুই হয় নি। মনের কষ্ট মনে রেখেই সমস্ত কর্তব্য পালন করতে থাকে সে।
এইভাবেই এগিয়ে আসে বিয়ের দিন। কিন্তু হঠাৎ করেই কোয়েল অন্যরকম ব্যবহার করতে শুরু করে। তার ফোনে বারবার ফোন আসে আগন্তুকের। বাড়ি ভর্তি লোক থাকায় সে আকারে ইঙ্গিতে জানিয়ে দেয় যে প্ল্যানমাফিক সবটাই হবে।
আগামী ১৬ জানুয়ারি ‘চিরসখা’ ধারাবাহিকের মহাপর্বে দেখতে পাওয়া যাবে আদৌ কি কোয়েলের সঙ্গে বিয়ে হবে বাবিলের? যদি হয়ে যায় তাহলে মিটিল কি করবে? তবে কি আবার সংসার ভাঙবে কমলিনীর? মেনে নিতে পারবে নতুন বউকে?
তবে ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে মোটামুটি দর্শকরা আন্দাজ করে ফেলেছেন যে কোয়েল নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে যাবে। বাবিল নয় বরং সেই আগন্তুক কোয়েলের সন্তানের বাবা। অন্যদিকে কোয়েলের অনুপস্থিতিতে মিটিলের সঙ্গেই বিয়ে হয়ে যাবে বাবিলের।
নতুন প্রমো মুক্তি পেতেই সকলেই জানিয়েছেন তাঁরা মিটিল এবং বাবিলের বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। এর আগেও স্বতন্ত্র এবং কমলিনীর বিয়ে নিয়েও একইভাবে হেঁয়ালি তৈরি করেছিলেন লেখিকা। এবারেও একটু হেঁয়ালি বজায় রেখেই সম্পন্ন হবে বাবিল ও মিটিলের বিয়ে।