পুনর্জন্মের গল্প অতীত! আর্যর জীবনে সশরীরে ফিরে এল রাজনন্দিনী, কি করে সংসার বাঁচাবে অপর্ণা?

অপর্ণাকে ভালোবেসে একটা আলাদা জগৎ তৈরি করবে বলে ভেবেছিল আর্য, কিন্তু সেটা আর হল কই? বিয়ের পরের দিন থেকেই একের পর এক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে আর্য। কিন্তু এবার যে বিপদ আর্যর জীবনে আসছে, সেটার জন্য হয়তো একেবারেই প্রস্তুত ছিল না সে।

Published on: Mar 21, 2026, 19:41:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অপর্ণাকে ভালোবেসে একটা আলাদা জগৎ তৈরি করবে বলে ভেবেছিল আর্য, কিন্তু সেটা আর হল কই? বিয়ের পরের দিন থেকেই একের পর এক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে আর্য। কিন্তু এবার যে বিপদ আর্যর জীবনে আসছে, সেটার জন্য হয়তো একেবারেই প্রস্তুত ছিল না সে।

আর্যর জীবনে সশরীরে ফিরে এল রাজনন্দিনী, কী করে সংসার বাঁচাবে অপর্ণা?
আর্যর জীবনে সশরীরে ফিরে এল রাজনন্দিনী, কী করে সংসার বাঁচাবে অপর্ণা?

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নতুন প্রমো তাক লাগিয়ে দিল সকলকে। এবার আর পুনর্জন্মের গল্প নয়, আর্যর জীবনে সশরীরে এন্ট্রি নিতে চলেছে রাজনন্দিনী। অপর্ণার পুনর্জন্ম, এই গল্প এখন অতীত। এবার আর্যর জন্মদিনে সকলকে চমকে দেবে স্বয়ং রাজনন্দিনী।

আরও পড়ুন: সিনেমা নিয়ে বিতর্ককে পাশে রেখে এবার বড় সিদ্ধান্ত জীতুর, কোন পদক্ষেপ নিলেন তিনি?

নতুন মুক্তি পাওয়া প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, আর্যর জন্মদিন উপলক্ষে সকাল থেকেই ব্যস্ত ছিল অপর্না। সন্ধ্যেবেলায় আর্য কেক কেটে অপর্ণাকে পাশে থাকার অঙ্গীকার করে। কিন্তু তারপরেই বাড়িতে আসে এক পুরোহিত, যে বলে আর্যর স্ত্রী মারা যায়নি বরং বেঁচে আছে।

এই কথা শুনে রাজনন্দিনীর মা এগিয়ে এসে বলেন, এটা কীভাবে সম্ভব? অপর্ণা তো রাজনন্দিনীর পুনর্জন্ম। কথা শেষ হতে না হতেই দেখতে পাওয়া যায় পুরোহিতের পেছনে লুকিয়ে রয়েছে রাজনন্দিনী। কিন্তু সে স্বাভাবিক নয় বরং তাকে দেখে বোঝাই যাচ্ছে, তার পুরনো কিছুই হয়তো আর মনে নেই।

কিন্তু রাজনন্দিনী যদি কিছু নাও মনে থাকে, বাকিদের তো মনে আছে। তাহলে এবার কী হবে? অপর্ণাকে যে রাজনন্দিনীর পুনর্জন্ম বলে মনে করা হত তাহলে কী সেটা মিথ্যে? রাজনন্দিনী ফিরে আসায় আর্য কী এবার নিজের পুরনো স্ত্রীকেই মেনে নেবে?

তবে এতকিছুর মধ্যেও একটি প্রশ্ন বারবার মনে ঘুরপাক খাচ্ছে। যে রাজনন্দিনীকে মৃত বলেই সকলে জানত সে কীভাবে জীবিত অবস্থায় ফিরে এল? সে কি সত্যি রাজনন্দিনী? নাকি কেউ তাকে সাজিয়ে এনেছে? যদি সে সত্যি রাজনন্দিনী হয় তাহলে অপর্ণার বিবাহিত জীবন কোন দিকে মোড় নেবে?

আরও পড়ুন: ঋষিকে শাস্তি দিতে তৎপর নিশা, উজি কী পারবে স্বামীকে বাঁচাতে?

এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২৪ এবং ২৫ তারিখ। এই নতুন প্রমো দেখে কিন্তু বেশ খুশি দর্শকরা। অনেকদিন বাদে এমন একটা ধামাকাদার প্রমো দেখার জন্যই এতদিন অপেক্ষা করেছিলেন দর্শকরা।