সিনেমা নিয়ে বিতর্ককে পাশে রেখে এবার বড় সিদ্ধান্ত জীতুর, কোন পদক্ষেপ নিলেন তিনি?

খুব সম্প্রতি এরাও মানুষ সিনেমা নিয়ে তৈরি হয়েছে বিশাল বড় বিতর্ক, যেখানে একদিকে পরিচালক অভিনেতা জীতু কমলের দিকে আঙুল তুলেছেন তেমন অন্যদিকে কিছু ভিডিয়ো প্রকাশ্যে এনে নিজের পক্ষ তুলে ধরেন অভিনেতা। শুধু তাই নয়, সিনেমার পরিচালক তথা প্রযোজক সাঁই প্রকাশ লাহিড়ীর বিরুদ্ধে মানহানির মামলাও করেন অভিনেতা।

Published on: Mar 21, 2026, 14:52:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

খুব সম্প্রতি' এরাও মানুষ' সিনেমা নিয়ে তৈরি হয়েছে বিশাল বড় বিতর্ক, যেখানে একদিকে সিনেমার পরিচালক জীতু কমলের দিকে আঙুল তুলেছেন, তেমন অন্যদিকে কিছু ভিডিয়ো প্রকাশ্যে এনে নিজের পক্ষ তুলে ধরেন অভিনেতা। শুধু তাই নয়, সিনেমার পরিচালক তথা প্রযোজক সাঁই প্রকাশ লাহিড়ীর বিরুদ্ধে মানহানির মামলাও করেন অভিনেতা।

সিনেমা নিয়ে বিতর্ককে পাশে রেখে এবার বড় সিদ্ধান্ত জীতুর
সিনেমা নিয়ে বিতর্ককে পাশে রেখে এবার বড় সিদ্ধান্ত জীতুর

এসব কিছুর মধ্যেই এবার জানা গিয়েছে, অভিনেতার আরও একটি বিশাল বড় পদক্ষেপের কথা। সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই নাকি নিজের প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন জীতু। ইতিমধ্যেই সমস্ত পরিকল্পনা করে ফেলেছেন তিনি। শুধু তাই নয়, সংস্থার নাম রাখা হয়েছে ‘বাসুকি ফিল্মস’। যদিও এই বিষয় নিয়ে অভিনেতা এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন: ‘অভিমান’-এর সেটে কাটা হল দুটি জন্মদিনের কেক, একটি যিশুর, অন্যটি?

সূত্র অনুযায়ী আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি রেজিস্ট্রেশনও হয়ে গিয়েছে প্রযোজনা সংস্থার। খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে অফিশিয়ালি ঘোষণা করবেন জীতু নিজেই। যদিও জীতু একা নন, দেব থেকে শুরু করে যিশু সেনগুপ্ত, টলিউডের একাধিক নামিদামি অভিনেতা অভিনেত্রীদের রয়েছে প্রযোজনা সংস্থা। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন জীতু।

প্রসঙ্গত, গত বছর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন অভিনেতা। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে সহ অভিনেত্রীকে নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন জীতু, যার জেরে পরবর্তীকালে ‘অপর্ণা’ চরিত্রে নিয়ে আসা হয় নতুন মুখ।

আরও পড়ুন: এক দিনেই বন্ধ টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী রেজিস্ট্রেশনের কাজ, 'আমি ক্ষমাপ্রার্থী...', বললেন দেব

এবার ‘এরাও মানুষ’ সিনেমার প্রায় শেষ দিনে পরিচালক অভিযোগ আনেন, জীতু নাকি সকলের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন। কিন্তু অন্যদিকে অভিনেতা দাবি করেন, পরিচালক সেটে অভব্য ব্যবহার করেছিলেন এমনকি গালাগাল পর্যন্ত দিতেন তাঁকে। এই গোটা ব্যাপারটার সাক্ষী হিসেবে তিনি বেশ কিছু ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

এদিকে সম্প্রতি শেষ হয়েছে ‘চোর’ সিনেমার শ্যুটিং, যার পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। অগ্নিদেবের স্ত্রী তথা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় কিন্তু জীতুর পাশে দাঁড়ান। তিনি দাবি করেন, জীতু একজন অত্যন্ত নিষ্ঠাবান, ডেডিকেটেড, সৎ এবং পরিশ্রমী নায়ক। খুব স্বাভাবিকভাবেই তাই জীতুর বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।