অবশেষে এত দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চার হাত এক হল স্বতন্ত্র ও কমলিনীর। ‘চিরসখা’ ধারাবাহিকের এই বিশেষ এপিসোড দেখার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলেন ভক্তরা। অবশেষে কমলিনীর সিঁথিতে সিঁদুর পরিয়ে তাঁকে স্ত্রীর মর্যাদা দিল স্বতন্ত্র, যা দেখে কিঞ্চিৎ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দর্শকরা।

কিন্তু এই সুখ একদিনের জন্যও কি স্থায়ী হবে কমলিনীর জীবনে? নতুন যে প্রমো প্রকাশ্যে এসেছে সেটা কিন্তু একেবারে অন্য কথা বলছে। স্টার জলসার তরফ থেকে যে নতুন প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে, বিয়ের রাতে কমলিনীকে আংটি উপহার দেয় স্বতন্ত্র। নতুন জীবনের স্বপ্নে বিভোর কমলিনী, ঠিক তখনই সেই সুর কেটে যায় একটা ফোনের আওয়াজে।
আরও পড়ুন: রাখলেন না এক কানাকড়িও, ‘রঘু ডাকাত’ ইভেন্টের উপার্জিত সমস্ত অর্থ ফেডারেশনের হাতে তুলে দিলেন দেব
স্বতন্ত্রর ফোনে কল করে বর্ষা, কাঁদতে কাঁদতে জানায় আত্মহত্যা করেছে বুবলাই। মায়ের বিয়ের সিদ্ধান্ত মেনে নিতে পারে সে, ফলে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমলিনীর বড় সন্তান। খুব স্বাভাবিকভাবেই এই খবর শুনে হতভম্ব হয়ে যায় কমলিনী এবং স্বতন্ত্র দুজনেই।
ফোনের ওপার থেকে বর্ষা কাঁদতে কাঁদতে শাশুড়িকে এবং নতুন কাকুকে সবকিছুর জন্য দায়ী করে। শাশুড়ির জন্যই যে সে স্বামী হারাতে চলেছে, একথা শুনে পায়ের তলায় মাটি সরে যায় কমলিনীর। ঠিক এই সময় স্ত্রীর হাত শক্ত করে ধরে স্বতন্ত্র। কিন্তু ঘর থেকে বের হতে গিয়ে স্বতন্ত্রর উপহার দেওয়া আংটি খুলে যায় কমলিনীর আঙুল থেকে।
{{/usCountry}}ফোনের ওপার থেকে বর্ষা কাঁদতে কাঁদতে শাশুড়িকে এবং নতুন কাকুকে সবকিছুর জন্য দায়ী করে। শাশুড়ির জন্যই যে সে স্বামী হারাতে চলেছে, একথা শুনে পায়ের তলায় মাটি সরে যায় কমলিনীর। ঠিক এই সময় স্ত্রীর হাত শক্ত করে ধরে স্বতন্ত্র। কিন্তু ঘর থেকে বের হতে গিয়ে স্বতন্ত্রর উপহার দেওয়া আংটি খুলে যায় কমলিনীর আঙুল থেকে।
{{/usCountry}}সত্যি কি বুবলাই চিরতরে হারিয়ে যাবে? প্লুটোর মতো কী আরও একটি মৃত্যু দেখানো হবে এই ধারাবাহিকে? কোন ভবিষ্যতের দিকে এগোচ্ছে কমলিনীর জীবন? ছেলের এই সিদ্ধান্তের জন্য কি নিজের নতুন জীবন শুরু করতে পারবে না কমলিনী? ধারাবাহিকের টানটান ৩ পর্ব দেখতে পাওয়া যাবে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত।
আরও পড়ুন: 'আমার যাকে বলার তাকে ঠিকই...', টলিউডের অন্তর্দ্বন্দ্ব নিয়ে কী বললেন কোয়েল?
প্রসঙ্গত, অনেকেই এই নতুন প্রোমো দেখে একদিকে যেমন বুবলাইকে সমর্থন করছেন তেমন অন্যদিকে এই সিদ্ধান্তকে ভুল সিদ্ধান্ত বলে বর্ণনা করছেন অনেকে। মায়ের বিয়ের জন্য এমন একটা পদক্ষেপ নেওয়া একেবারেই উচিত হয়নি বুবলাইয়ের, ধারাবাহিক একদম অন্যদিকে নিয়ে চলে যাবে বলে কটাক্ষ নেটিজেনদের। কেউ কেউ আবার এই দৃশ্যকে ‘শ্রীময়ী’ ধারাবাহিকের দৃশ্যের সঙ্গেও তুলনা করেছেন।