...
...
Next Story

Aparajita-Chirosokha:'চিরসখা’ বন্ধের ধাক্কা সামলে ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা,এবার কোন চ্যানেলে কমলিনী?

কমলিনী-নতুনের রসায়ন মুগ্ধ করেছে দর্শককে। তবে রাহুল-মৃত্যু বিতর্কে বন্ধ হয় চিরসখার সফর। ফের ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা। তবে এবার নতুন ভূমিকায়। জানেন কী?

Published on: Jun 3, 2026, 10:30:51 IST
Advertisement

টলিপাড়ার অন্দরে গত কয়েক মাসে যে ঝড় বয়ে গিয়েছে, তার আঁচ এসে পড়েছিল অভিনেতাদের জীবনেও। আচমকা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর পর এক চরম অচলাবস্থা তৈরি হয় স্টুডিওপাড়ায়। যার জেরে নামী প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। আর সেই টালবাহানার বলি হতে হয়েছিল অত্যন্ত জনপ্রিয় মেগা সিরিয়াল ‘চিরসখা’-কে। মাঝপথেই বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি। আর এই ‘চিরসখা’ ধারাবাহিকেই মুখ্য ভূমিকায় অভিনয় করছিলেন টলিপাড়ার অন্যতম গুণী অভিনেত্রী অপরাজিতা ঘোষ।

‘চিরসখা’ বন্ধের ধাক্কা সামলে ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা,এবার কোন চ্যানেলে কমলিনী?
‘চিরসখা’ বন্ধের ধাক্কা সামলে ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা,এবার কোন চ্যানেলে কমলিনী?

মাস কয়েকের কর্মহীনতা, কাটল ‘ম্যাজিক মোমেন্টস’ বিতর্কের খরা

রাহুলের প্রয়াণ এবং তার পরবর্তী অলিখিত নিষেধাজ্ঞার জেরে ‘চিরসখা’ বন্ধ হয়ে যাওয়ায় রাতারাতি কাজ হারিয়েছিলেন সেটের বহু কলাকুশলী থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা। সেই তালিকায় ছিলেন খোদ অপরাজিতাও। বিগত মাস কয়েক ওঁর হাতে কোনো কাজ ছিল না। টলিপাড়ার এই জটিল রাজনীতির কারণে অপরাজিতার মতো একজন শক্তিশালী অভিনেত্রীকে ঘরে বসে থাকতে দেখে ক্ষোভ জমেছিল ওঁর অনুগামীদের মনেও। তবে মেঘ কেটে যেমন সূর্য ওঠে, তেমনই সমস্ত বিতর্ক আর অলিখিত নিষেধাজ্ঞার গেরো কাটিয়ে এবার এক্কেবারে রাজার হালে ছোটপর্দায় কামব্যাক করছেন তিনি।

এবার আর মেগা নয়, এক দশক পর সঞ্চালিকার আসনে অপরাজিতা

অভিনয় বা মেগা সিরিয়ালের চেনা ছক থেকে বেরিয়ে এবার এক্কেবারে নতুন একটি ভূমিকায় ছোটপর্দায় দেখা যাবে অপরাজিতাকে। বিনোদন চ্যানেল সান বাংলার হাত ধরে দীর্ঘ এক দশক পর টেলিভিশনের পর্দায় কোনো রিয়্যালিটি শো-এর সঞ্চালিকা হিসেবে ফিরছেন তিনি। শো-এর নাম ‘ছানাগিরি’।

পর্দায় পরিণত ছেলেমেয়ের মায়ের চরিত্রে দেখা গেলেও, বাস্তবে অপরাজিতা পুত্র কিন্তু সবে কৈশোরে পা রেখেছে। অপরাজিতা-ঋত্বিকের একমাত্র পুত্র উপমন্যু। খুদেদের সঙ্গে বন্ডিং তৈরি করতে বেশি সময় লাগবে না অপরাজিতার। কারণ তিনি নিজেও মা।

দর্শকদের ড্রয়িংরুমে খুদেদের এই নতুন ধামাকা এবং অপরাজিতার এই নতুন ইনিংস কতটা সফল হয়, এখন সেটাই দেখার!

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe