শেষ হতে চলেছে জি বাংলার ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এর যাত্রা। রবিবার শেষ শ্যুটিং হয়ে গিয়েছে। স্বভাবতই বেশ মনখারাপ এই ধারাবাহিকের দর্শকদের। তবে এবার এল এক বিশেষ আপডেট। যা একটু হলেও হাসি ফোটাবে চিরদিনই-প্রেমীদের মুখে।

ইতিমধ্যেই দেখানো হয়েছে যে, প্রথম স্ত্রী রাজনন্দিনীর হত্যাকারী যে কিঙ্কর তা জেনে যায় আর্য। নিজের হাতেই গুলি চালায় কিঙ্করের উপর। এবার সমাজমাধ্যমে একটি ছবি ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে যে, শিরিনের কোলে একটা ছোট্ট বাচ্চা। আর তাই জবাব দিয়েছে, শেষ এপিসোডে কী হতে চলেছে।
আপাতত মনে করা হচ্ছে যে, শিরিন থুরি অপর্ণার প্রেগন্যান্সি ও তাঁদের একটি ফুটফুটে কন্যা সন্তানের মা-বাবা হওয়া দিয়েই শেষ হতে চলেছে চিরদিনই তুমি যে আমার-এ আর্য ও অপর্ণার পথচলা।
বেশ রমরমিয়েই হয়েছিল জি বাংলায় চিরদিনই তুমি যে আমার-এর পথচলা। অসম বয়সের প্রেম, পরজন্ম মিলিয়ে বেশ সুন্দর করে জমানো হয়েছিল ধারাবাহিকের গল্প। এমনকী, টিআরপি লিস্টে সেরা পাঁচে জায়গাও হত নিয়মিত। তবে আচমকাই ছন্দপতন। জীতু কমলের সঙ্গে ধারাবাহিকের প্রথম নায়িকা দিতিপ্রিয়া রায়ের সমস্যা শুরু হয়। দুজনের মধ্যে কোন্দল এমন একটা পর্যায়ে পৌঁছয় যে, দিতিপ্রিয়া ছেড়ে দেয় ধারাবাহিক। এরপরই ধীরে ধীরে কমতে শুরু করে টিআরপি। নতুন নায়িকা শিরিন এলেও, জীতু-অপর্ণার মেগার টিআরপি কমতে থাকে। মাসখানেক আগে নতুন সময়ে বিকেলের স্লটে পাঠিয়েও দেওয়া হয় চিরদিনই তুমি যে আমার-কে। তারপর আচমকাই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেয় নির্মাতারা।
তবে চিরদিনই-র স্লটে কোন ধারাবাহিক আসবে, তা ঘোষণা করা হয়নি জি বাংলার তরফ থেকে। আপাতত চ্যানেলের তরফ থেকে দুটি ধারাবাহিক ঘোষণা করা হয়েছে, দুলারি আর সতীপীঠ কালিঘাট। দুলারি-তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দেবপ্রিয়া বসুকে। এর আগে তাঁকে স্টার জলসার ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'র 'সোনা'র চরিত্রে দেখেছিলেন দর্শক।
{{/usCountry}}তবে চিরদিনই-র স্লটে কোন ধারাবাহিক আসবে, তা ঘোষণা করা হয়নি জি বাংলার তরফ থেকে। আপাতত চ্যানেলের তরফ থেকে দুটি ধারাবাহিক ঘোষণা করা হয়েছে, দুলারি আর সতীপীঠ কালিঘাট। দুলারি-তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দেবপ্রিয়া বসুকে। এর আগে তাঁকে স্টার জলসার ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'র 'সোনা'র চরিত্রে দেখেছিলেন দর্শক।
{{/usCountry}}অন্যদিকে ধারণা করা যাচ্ছে যে, ‘সতীপীঠ কালীঘাট’ তৈরি হতে চলেছে কালীঘাট মন্দির তৈরির গল্প নিয়ে। এখানেই দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। বেশ লম্বা সময় পর, ধর্মীয় বা ভক্তিমূলক সিরিয়াল আসতে চলেছে জি বাংলাতে।
এছাড়াও স্লট ঘোষণা হয়ে গিযেছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের। জুন মাসের ১ তারিখেই আসছে এটি। মুখ্য চরিত্রে আছেন সোমা বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা ঘোষ এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়।