...
...
Next Story

মাতৃত্ব লাভের পর প্রথম জন্মদিন চিত্রাঙ্গদার, ছেলের মুখ দেখালেন কি?

Chitrangada Satarupa: গত ২৭ মার্চ একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন চিত্রাঙ্গদা। ছেলের জন্মের পর রীতিমতো জীবনটা পুরোপুরি পাল্টে গিয়েছে অভিনেত্রীর। মা হওয়ার আগের ভয় থেকে শুরু হয় মা হওয়ার পর নতুন অনুভূতি, সবকিছু যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।

Published on: Aug 20, 2026, 16:30:25 IST
Advertisement

গত ২৭ মার্চ একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন চিত্রাঙ্গদা। ছেলের জন্মের পর রীতিমতো জীবনটা পুরোপুরি পাল্টে গিয়েছে অভিনেত্রীর। মা হওয়ার আগের ভয় থেকে শুরু হয় মা হওয়ার পর নতুন অনুভূতি, সবকিছু যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এবার মাতৃত্ব লাভের পর প্রথম জন্মদিন পালন করলেন অভিনেত্রী।

মাতৃত্ব লাভের পর প্রথম জন্মদিন চিত্রাঙ্গদার
মাতৃত্ব লাভের পর প্রথম জন্মদিন চিত্রাঙ্গদার

চিত্রাঙ্গদা বেশ কিছু ছবি পোস্ট করেছেন নিজের জন্মদিন উপলক্ষে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে স্বামীর সঙ্গে মধ্যাহ্নভোজন করছেন তিনি। কখনও আবার মায়ের সঙ্গে তুলছেন ছবি। বোনের সঙ্গে কালো পোশাকে চলছে বার্থডে সেলিব্রেশন। এত কিছুর মধ্যে ছোট্ট ছানাটি কি বাদ গেলে হয়! রয়েছে মায়ের কোলে সেও। যদিও ছেলের ছবি পোস্ট করলেও ছেলের মুখ এখনো প্রকাশ্যে নিয়ে আসেননি চিত্রাঙ্গদা।

আরও পড়ুন: প্রথমবার হিন্দি ওয়েব সিরিজে অনিন্দিতা, জোর কদমে চলবে সাফাই অভিযান!

ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘মা হিসেবে প্রথম জন্মদিন। অনেকগুলো ছোট ছোট উপলব্ধি, তবে সব থেকে যেটি বড় উপলব্ধি হয়েছে সেটা হল যখন একজন মা তাঁর সন্তানকে জন্ম দেন তখন নিজের ভেতরেও নতুন কিছুর জন্ম হয়। যেখানে একসময় জন্মেছিলাম সেখানেই আমার মা হওয়ার পর প্রথম জন্মদিন পালন করছি। এই পরিবারের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করি। এখনও যারা আমাকে ছোট্ট শিশুর মতো আদর করে।’

আরও পড়ুন: অঞ্জনাকে মারার চেষ্টা সম্রাটের, তাহলে কি আসল সত্যি জেনে যাবে গোটা পরিবার?

প্রসঙ্গত, ২০২২ সালে ছোটবেলার বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন চিত্রাঙ্গদা। তারপর ২০২৬ সালে নারী দিবসে সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। তারপর গত মার্চের ২৭ তারিখ তাঁর কোল আলো করে আসে ছোট্ট ইনকা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks