Chitrangada Satarupa: কালো ব্রা, সঙ্গে উন্মুক্ত পেট! প্রেগনেন্সি ফটোশ্যুটের ছবি পোস্ট করলেন ইনকার মা!
Chitrangada Satarupa: মা হওয়ার এক মাস পর অনুরাগীদের সামনে ছেলের ছবি সামনে নিয়ে আসেন ঋতাভরি চক্রবর্তী দিদি চিত্রাঙ্গদা শতরূপা। গত সোমবার অর্থাৎ ২৭ এপ্রিল ছেলের ছবি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করেন যেখানে ছেলের মুখ সামলে না আনলেও সন্তানের কিছু ঝলক অনুরাগীর সঙ্গে ভাগ করে নেন তিনি।
Chitrangada Satarupa: মা হওয়ার এক মাস পর অনুরাগীদের সামনে ছেলের ছবি সামনে নিয়ে আসেন ঋতাভরি চক্রবর্তী দিদি চিত্রাঙ্গদা শতরূপা। গত সোমবার অর্থাৎ ২৭ এপ্রিল ছেলের ছবি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করেন যেখানে ছেলের মুখ সামলে না আনলেও সন্তানের কিছু ঝলক অনুরাগীর সঙ্গে ভাগ করে নেন তিনি।
প্রেগনেন্সি ফটোশ্যুটের ছবি পোস্ট করলেন ইনকার মা!
তবে শুধুমাত্র ছেলের ছোট্ট হাতের ছবি তিনি সকলের সঙ্গে শেয়ার করেছেন তা নয়, জানিয়েছেন ছেলের নাম রেখেছেন ইনকা। চিত্রাঙ্গদার এই পোস্টে সকলে ছোট্ট খুদেকে ভালোবাসা জানিয়েছিলেন। এবার সন্তানের জন্মের এক মাস পর প্রেগনেন্সি শ্যুটের ছবি প্রকাশ্যে নিয়ে এলেন অভিনেত্রী।
যে ছবিগুলি পোস্ট করেছেন চিত্রাঙ্গদা সেখানে দেখতে পাওয়া যাচ্ছে একদম বোল্ড লুকে ধরা দিয়েছেন তিনি। একটি কালো রঙের ব্রা, সঙ্গে কালো রঙের জ্যাকেট, এবং একটি নীল রঙের জিন্স পরে থাকতে দেখা যায় চিত্রাঙ্গদাকে। চিত্রাঙ্গদার উন্মুক্ত পেট দেখে বোঝাই যাচ্ছে যে এটি গর্ভাবস্থার একেবারে শেষের দিকে তোলা ছবি।
ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘প্রেগনেন্সির সময় যদি পাশে একজন ফটোগ্রাফার বন্ধ থাকে তাহলে সত্যিই ভালো লাগে। অন্যদিকে যদি এমন সৃজনশীল বোন থাকে যে তোমায় মেকআপ করে দেয়, তাহলে তো কথাই নেই। গর্ভাবস্থার ২৫ তম সপ্তাহে শীতের নরম রোদ গায়ে মেখে ধরা দিয়েছিলাম।’
চিত্রাঙ্গদা আরও লেখেন, ‘মজার ব্যাপার হল যখন তুমি একটা জিনিসের সঙ্গে এতটাই অভ্যস্ত হয়ে পড়ো যে হঠাৎ করে সেটা যখন আর থাকে না তখনও তুমি সেটা বুঝতে পারো না। আমারও বুঝতে সময় লেগেছিল যে আমি এখন আর গর্ভবতী নই। পিছনের দিকে তাকালে মনে হয়, এটা এমন একটা সুন্দর সময় ছিল যেখানে যত্ন আর মা হওয়ার আনন্দে ভরপুর ছিলাম আমি। ইনকার মা হওয়ার সেই অনুভূতি সত্যি খুব বিশেষ ছিল।’
প্রসঙ্গত, ২০২২ সালে ছোটবেলার বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন চিত্রাঙ্গদা। তারপর ২০২৬ সালে নারী দিবসে সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। তারপর গত মার্চের ২৭ তারিখ তাঁর কোল আলো করে আসে ছোট্ট ইনকা।
Home/Entertainment/Chitrangada Satarupa: কালো ব্রা, সঙ্গে উন্মুক্ত পেট! প্রেগনেন্সি ফটোশ্যুটের ছবি পোস্ট করলেন ইনকার মা!