...
...
Next Story

Churni Ganguly: অসাধারণ অভিনয়, তাও কাজ পান না চূর্ণী, নেপথ্যে রয়েছে এই বিশেষ কারণ

Churni Ganguly: বাংলা ফ্লিম ইন্ডাস্ট্রির অন্য ধাঁচের ছবির নায়িকার তালিকা বললে সেখানে অবশ্যই উঠে আসবে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের নাম। প্রতিবার নিজেকে নতুন ভাবে মেলে ধরেন তিনি। যে চরিত্রেই অভিনয় করুন না কেন তাকেই জীবন্ত করার চেষ্টা করেন অভিনেত্রী।

Published on: Jul 19, 2026, 21:32:40 IST
Advertisement

Churni Ganguly: বাংলা ফ্লিম ইন্ডাস্ট্রির অন্য ধাঁচের ছবির নায়িকার তালিকা বললে সেখানে অবশ্যই উঠে আসবে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের নাম। প্রতিবার নিজেকে নতুন ভাবে মেলে ধরেন তিনি। যে চরিত্রেই অভিনয় করুন না কেন তাকেই জীবন্ত করার চেষ্টা করেন অভিনেত্রী। খুব সম্প্রতি ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। কিন্তু এত কিছুর পরেও স্বামী কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ছাড়া তেমন অন্য কোনও পরিচালকের ছবিতে কেন দেখতে পাওয়া যায় না চূর্ণীকে?

কাজ পান না চূর্ণী, নেপথ্যে রয়েছে এই বিশেষ কারণ
কাজ পান না চূর্ণী, নেপথ্যে রয়েছে এই বিশেষ কারণ

সম্প্রতি দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে প্রশ্ন করায় চূর্ণী বলেন, ‘আমার মনে হয় আমার চুলটা একটা বড় ফ্যাক্টর। যদিও আমি স্টাইল করার জন্য চুল কাটিনি। আমি যে স্টাইল করি না এটা সকলে জানে। আসলে প্রথমে আমার বড় চুল ছিল কিন্তু পরচুল পড়ে থাকলে আমার আসল চুল শুকতো না ফলে অসুবিধা হতো। তাই আমি পরে চুল কেটে দিই। কিন্তু এখন এটা আমার কমফোর্ট এর জায়গা চলে এসেছে তাই এখন আমি ছোট চুল রাখাই পছন্দ করি।’

আরও পড়ুন: শুরু হতে না হতেই শেষ! ‘বাবলি সুন্দরী’ থেকে বিদায় জানালেন এই অভিনেত্রী

চূর্ণী বলেন, ‘আমাকে ছোট চুলে দেখেই পরিচালকরা একটা বিশেষ চরিত্রে আমাকে বর্ণনা করে ফেলেন। হয়তো আমি সেই চরিত্রে অভিনয় করতে রাজি নই তবুও। আমি হয়তো ঘরোয়া চরিত্রে অভিনয় করব কিন্তু আমার এই লুক দেখে হয়তো তেমন কোনও চরিত্র আমার কাছে আসে না। তবে এটা শুধুই পরিচালকের দোষ সেটাও আমি বলবো না কারণ হয়তো ওঁরা আমাকে দেখে অন্য কোন চরিত্রে ভাবতে পারেন না।’

আরও পড়ুন: অভিনেত্রী-সঞ্চালিকার পর এবার নতুন রূপে ধরা দেবেন সুদীপা, রথে জানালেন সুখবর

প্রসঙ্গত, আগামী ২৪ জুলাই মুক্তি পাবে উজান গঙ্গোপাধ্যায় পরিচালিত প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘কাতুকুতু বুড়ো’। এই ছবিতেও অভিনয় করতে দেখতে পাওয়া যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায়কে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks