অবশেষে খোঁজ পাওয়া গেল সিনেমাটোগ্রাফার সৃজন বিশ্বাসের! কেন অন্তরালে গিয়েছিলেন তিনি?

শুক্রবার খবর আসে নিখোঁজ সিনেমাটোগ্রাফার সৃজন বিশ্বাস। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাঁর কোনও হদিশ পাওয়া যাচ্ছিল না। অবশেষে এবার সন্ধান মিলল তাঁর।

Apr 10, 2026, 20:33:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিউডে ঘটনার ঘনঘটা। সম্প্রতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু গোটা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে। তারপরই জানা যায় পরিচালক উৎসব মুখোপাধ্যায় নিখোঁজ। এখনও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। তারপরই শুক্রবার খবর আসে নিখোঁজ সিনেমাটোগ্রাফার সৃজন বিশ্বাস। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাঁর কোনও হদিশ পাওয়া যাচ্ছিল না। অবশেষে এবার সন্ধান মিলল তাঁর।

অবশেষে খোঁজ পাওয়া গেল সিনেমাটোগ্রাফার সৃজন বিশ্বাসের! কেন অন্তরালে গিয়েছিলেন তিনি?
অবশেষে খোঁজ পাওয়া গেল সিনেমাটোগ্রাফার সৃজন বিশ্বাসের! কেন অন্তরালে গিয়েছিলেন তিনি?

আরও পড়ুন: ক্যানসারের কারণে ছেলের সঙ্গে সময় কাটাতে পারেন না দীপিকা! ‘বেরিয়ে আসতে চাই…’, যা বললেন নায়িকা

তিনি নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাঁর খোঁজ মেলে। আসলে তিনি নিজেই তাঁর এক বন্ধুকে জানান যে, তিনি নিরাপদে আছে। নিজের ইচ্ছেতেই কিছু দিনের জন্য লোকচক্ষুর অন্তরালে থাকতে চেয়েছিলেন।

জি ২৪ ঘন্টার একটি প্রতিবেদন অনুসারে শুক্রবার দুপুরে পরিচালক মৈনাক গুহ জানিয়েছেন, সৃজন নিজেই তাঁর এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে জানান ব্যক্তিগত কিছু কারণে তিনি একা থাকতে চান। তিনি নিরাপদেই আছেন। আর নির্দিষ্ট সময় পর তিনি নিজেই ফিরে আসবেন।

আরও পড়ুন: ওটিটিতে মুক্তি পেল ‘ও রোমিও’! জানেন কোথায় দেখা যাচ্ছে শাহিদ-তৃপ্তির ছবি?

তবে সৃজন এখনও বাড়ি ফেরেননি। তাই অভিনেতা সাগ্নিক মুখোপাধ্যায় প্রশ্ন তুলেছেন সৃজনের বাড়িতে তাঁর বয়স্ক অসুস্থ বাবা-মা রয়েছেন। সৃজনের স্বভাবও খুব শান্ত। ঠান্ডা মাথার মানুষ তিনি। সেখানে এভাবে কাউকে না বলে হঠাৎ করে কেন নিজেকে আড়ালে নিয়ে যেতে চাইলেন সৃজন? এর নেপথ্য কি কোনও বিশেষ কারণ রয়েছে? সেটাই এখন সৃজনের বন্ধুদের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে।

প্রসঙ্গত, পরিচালক মৈনাক গুহ সমাজমাধ্যমে সৃজনের নিখোঁজ হওয়ার খবরটি প্রথম প্রকাশ্যে আনেন। সেখান থেকেই জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার সময় সৃজন হাবরার বাড়ি থেকে বেরিয়েছিলেন। তাঁর পরনে ছিল একটি হলুদ রাউন্ড নেক টি-শার্ট এবং হাফ প্যান্ট, পায়ে কিটো জুতো। তাঁর সঙ্গে তাঁর ফোনও ছিল। কিন্তু তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায় না। এমন কী তাঁকে ফোনেও যোগাযোগ করা যায় না। কারণ সেটাও বন্ধ ছিল। তাঁর কোনও খোঁজ না পেয়ে স্থানীয় পুলিশ ও হাবরা থানায় নিখোঁজ সংক্রান্ত তথ্য জানানো হয়েছিল। তবে শেষে তিনি নিজেই তাঁর বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছেন। আপাতত সৃজনের ফিরে আসার অপেক্ষায় তাঁর পরিবার ও বন্ধুরা।