পুজো আসতেই টলিপাড়ায় এখন ‘দেশু’ জুটিকে উদযাপনের আমেজ। বৃহস্পতিবার মহা ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল ‘দেশু৭’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। নজরুল মঞ্চে আরও একবার একসঙ্গে দেব-শুভশ্রী। আর সেই অনুষ্ঠানে অল-ব্ল্যাক লুকে নজর কাড়লেন বাংলা ছবির অন্যতম চর্চিত অনস্ক্রিন জুটি— দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির প্রচারের মাঝে বারবার চর্চায় উঠে এসেছে দেব-শুভশ্রীর প্রাক্তন প্রেম। এদিনও তার অন্যথা হল না। পাশাপাশি জোর চর্চা চলল, তাঁদের পোশাক নিয়েও।

শুভশ্রীর রয়্যাল ব্ল্যাক গাউনের পাশাপাশি ফ্যাশন সচেতন অনুরাগীদের আলাদা করে নজর কেড়েছে দেবের আউটফিট। কারণ, এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেবের পরনে দেখা মেলে ঠিক সেই একই পোশাক ও স্টাইলের, যা কিছুদিন আগেই ‘দাদাগিরি’-র মঞ্চে পরা অবস্থায় দেখা গিয়েছিল অভিনেতাকে!
কেমন ছিল দেবের সেই আইকনিক সাজ?
‘দাদাগিরি’র মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গুরু দায়িত্বে নিজের কাঁধে নেওয়ার দিন দেব হাজির হয়েছিলেন এক নিখাদ, ক্লাসিক অল-ব্ল্যাক ড্যাশিং লুকে। যেখানে তাঁর পরনে ছিল, একদম নিখুঁত ফিটিংয়ের অল-ব্ল্যাক ব্লেজার ও ট্রাউজার্স। ব্লেজারের বুকের বাম দিকে জ্বলজ্বল করছিল একটি অভিজাত গোল্ডেন ও হোয়াইট স্টাইলিশ ব্রোচ, যা তাঁর পুরো অল-ব্ল্যাক লুকে এনে দিয়েছিল এক শাহী টাচ।
ঠিক একই রকম রয়্যাল অ্যান্ড ক্লাসিক অবতারে শুভশ্রী ও পুরো ‘দেশু’ টিমের সঙ্গে ট্রেলার লঞ্চের মঞ্চে ধরা দিলেন টলিউডের ‘পর্দার নায়ক’। ব্লেজারের নিচে ছিল ম্যাচিং ব্ল্যাক টি-শার্ট এবং পায়ে চকচকে ব্ল্যাক ফরমাল জুতো।
শুভশ্রীর সঙ্গে কালারের টিউনিং:
{{/usCountry}}শুভশ্রীর সঙ্গে কালারের টিউনিং:
{{/usCountry}}অন্যদিকে দেবের পাশাপাশি শুভশ্রীও বেছে নিয়েছিলেন কালো অফ-শোল্ডার ভি-নেক ভেলভেট ড্রেস। কানে স্টাইলিশ গোল্ডেন ইয়াররিংস আর চুলে নিট স্লিক বান। দুজনকে পাশাপাশি দেখতে পেয়ে ভক্তদের দাবি— ‘এরা সত্যি মেড ফর ইচ আদার’।
এই ছবির সঙ্গেই পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করছেন দেব। ট্রেলার লঞ্চের মঞ্চে ‘ছোট ভাই’ দেবের সমর্থনে হাজির হয়েছিলেন জিত। নাচে-গানে জমজমাট এদিনের অনুষ্ঠান। ছবিতে দেব-শুভশ্রী ছাড়াও থাকছেন অনির্বাণ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিকরা। কিছুদিন আগেই দেব দাবি করেছিলেন, তাঁর ছবি নিয়ে নেতিবাচক প্রচারের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, সে-সবের মাঝে ভালো সাড়া ফেলেছে ছবির ট্রেলার।
‘দেশু’-র গ্র্যান্ড ট্রেলার প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটপাড়া, আর তার সঙ্গেই ট্রেলার লঞ্চের মঞ্চে দেব-শুভশ্রীর এই দুর্দান্ত ফ্যাশন স্টেটমেন্ট নিঃসন্দেহে অনুরাগীদের কাছে এক বাড়তি পাওনা।