টলিউডের অন্যতম মিষ্টি এবং দীর্ঘদিনের চর্চিত তারকা জুটি হলেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal) এবং অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী (Anushka Chakraborty)। ‘দাদামণি’ খ্যাত নায়িকা অনুষ্কা এবং ‘কম্পাস’ ছবির নতুন নায়ক প্রান্তিক তথা ছোটপর্দার জনপ্রিয় মুখ অনুভব— দুজনের প্রেমের সম্পর্কের কথা ইন্ডাস্ট্রির কারোরই অজানা নয়। এবার নিজেদের এই দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার এক মস্ত বড় সুখবর দিলেন এই তারকা জুটি। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা।

সম্প্রতি মুক্তি পেয়েছে অনুষ্কা অভিনীত নতুন সিনেমা ‘নেভারমাইন্ড’ (Nevermind)। সেই ছবিরই জমকালো প্রিমিয়ার অনুষ্ঠানে প্রেমিকার পাশে দাঁড়িয়ে নিজেদের বিয়ের এই গ্র্যান্ড প্ল্যানিংয়ের কথা ফাঁস করলেন অনুভব।
‘পরের বছর অবশ্যই আমরা বিয়ে করছি’— সিলমোহর দিলেন অনুভব
‘নেভারমাইন্ড’ ছবির প্রিমিয়ারে একসঙ্গে হাজির হয়েছিলেন এই লাভবার্ডস। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনুভব আর কোনো লুকোছাপা করেননি। হাসিমুখে বড় সুখবরটি দিয়ে অভিনেতা বলেন, ‘পরের বছর অবশ্যই আমরা বিয়ে করছি। ২০২৭-এ আমাদের চার হাত এক হচ্ছে।’
অনুভবের এই জবাবে সিলমোহর পড়লেও পাশে থাকা প্রেমিকা অনুষ্কা অবশ্য একটু মজার ছলে ভ্রূ কুঁচকে প্রতিক্রিয়া দেন। তিনি হাসতে হাসতে বলেন, ‘আমার কাছে কিন্তু এখনও পাকা খবর নেই! হ্যাঁ, পরের বছর বিয়ে করার একটা প্ল্যান হচ্ছে ঠিকই, কিন্তু এখনও দিন-ক্ষণ পাকা হয়নি।’ প্রিমিয়ারের খুশির আমেজে যুগলের এই মিষ্টি খুনসুটি উপস্থিত সকলের মন কেড়ে নেয়।
{{/usCountry}}অনুভবের এই জবাবে সিলমোহর পড়লেও পাশে থাকা প্রেমিকা অনুষ্কা অবশ্য একটু মজার ছলে ভ্রূ কুঁচকে প্রতিক্রিয়া দেন। তিনি হাসতে হাসতে বলেন, ‘আমার কাছে কিন্তু এখনও পাকা খবর নেই! হ্যাঁ, পরের বছর বিয়ে করার একটা প্ল্যান হচ্ছে ঠিকই, কিন্তু এখনও দিন-ক্ষণ পাকা হয়নি।’ প্রিমিয়ারের খুশির আমেজে যুগলের এই মিষ্টি খুনসুটি উপস্থিত সকলের মন কেড়ে নেয়।
{{/usCountry}}‘গুন্ডার রোলে ও হঠাৎ ফেমাস... ভদ্র ক্যারেক্টর ওকে দেওয়া হয় না!’— অনুভবের অভিনয়ে মুগ্ধ অনুষ্কা
বিয়ের খবরের পাশাপাশি অনুভবের সাম্প্রতিক অনস্ক্রিন ইমেজ নিয়েও বেশ মজার মন্তব্য করেন অনুষ্কা। ‘কম্পাস’ ছবিতে প্রান্তিকের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন অনুভব। তবে ছোটপর্দায় প্রেমিকের গ্রে-শেডের চরিত্র করা প্রসঙ্গে অনুষ্কা বলেন, ‘আজকাল গুন্ডার রোলে ও হঠাৎ করে খুব ফেমাস হয়ে গেছে। কেন জানি না ওকে আর কোনো ভদ্র ক্যারেক্টার দেওয়াই হয় না!’ এর আগে জি বাংলার মিলি ধারাবাহিকে মুখ্য় চরিত্রে দেখা গিয়েছিল অনুভবকে।
প্রেমিকার এই খুনসুটিমাখা অভিযোগে অবশ্য সায় দিয়েছেন অনুভবও। তবে নেতিবাচক চরিত্র হোক বা রোম্যান্টিক— অনুভবের অভিনয় যে দিন দিন আরও পরিণত হচ্ছে, তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন তাঁর অনুরাগীরাও।
. টলিপাড়ায় আগাম শুভেচ্ছার ঢল
পেশাদার জীবনে অনুষ্কা যখন তাঁ নতুন ছবি ‘নেভারমাইন্ড’ নিয়ে ব্যস্ত, ঠিক তখনই ব্যক্তিগত জীবনের এই বড় সিদ্ধান্ত টলিপাড়ায় এক নতুন খুশির হাওয়া নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করার পর যেভাবে আগামী ২০২৭ সালে তাঁরা ছাদনাতলায় পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন, তাতে খুশি বিনোদন জগতের সহকর্মী থেকে শুরু করে ভক্তরা। সোশ্যালে ইতিমধ্যেই হবু বর-কনেকে আগাম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন অনুগামীরা।