টলিপাড়া বিয়ে-বিচ্ছেদ এগুলো খুব সাধারণ বিষয়। তবে মাত্র ৬ মাসেই বিয়ে ভাঙার ঘটনা খুব বেশি পরিচিত নয়। ভালোবেসে বিয়ে করেছিলেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। রণজয়ের অতীত সম্পর্ক, বয়সের ফারাক সব ভুলে গুড্ডি নায়কের হাত ধরেছিলেন নায়িকা। কিন্তু বিয়ের মাত্র ৬ মাসেই দুজনের আলাদা হওয়ার খবর আর চাপা নেই।

রণজয় দাম্পত্যে দূরত্ব নিয়ে মুখ খুললেও অদ্ভূত নীরবতা বজায় রেখেছেন শ্যামৌপ্তি। তাঁর কথায়, এই নিয়ে কথা বললে নাকি তাঁর ‘ডিগনিটি’তে বাধবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ কটাক্ষ করে মন্তব্য করছেন, রণজয়-শ্যামৌপ্তির এই বিয়ে নাকি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’- বা ‘চুক্তির বিয়ে’। এই কটাক্ষ নিয়ে এবার সরব রণজয়। টিভি৯ বাংলার মুখোমুখি হয়ে ব্যক্তিজীবনের এই গুঞ্জন উড়িয়ে দিয়ে বাস্তব ও পেশাদার জীবনের পার্থক্য স্পষ্ট করলেন তিনি।
‘চুক্তির বিয়ে’ নিয়ে রণজয়ের সোজাসাপটা উত্তর
সোশ্যাল মিডিয়ায় ওঠা চুক্তির বিয়ের তকমাকে সোজা ব্যাটে উড়িয়ে দিয়েছেন রণজয়। ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ বা চুক্তির বিয়ের খোঁচা প্রসঙ্গে অভিনেতা হেসে উত্তর দেন, ‘এইসব তো আমার সিরিয়ালে হয়! বাস্তব বা ব্যক্তিগত জীবনে এসব কথাকে আমি একদমই গুরুত্ব দিই না।’
দাম্পত্য কলহের মাঝে সিরিয়ালের সেটে অসুস্থ হয়ে পড়েছিলেন রণজয়। মানসিক চাপ কাটানো প্রসঙ্গে তিনি বলেন, মানুষের জীবনে পরপর চারটে স্টেজ বা ধাপ আসে— প্রথমে মাথা খারাপ হয়, তারপর প্রতিক্রিয়া তৈরি হয়, তৃতীয় ধাপে মানুষ ছেড়ে দেয় কারণ মিথ্যেকে প্রমাণ করতে হয়, সত্যের কোনো প্রমাণের প্রয়োজন নেই। আর শেষ ধাপে গিয়ে হাসি পায়।
এই অহেতুক জল্পনা ভুলে রণজয়ের বক্তব্য, ‘আমায় তো আমার সংসার চালাতে হবে, নিজের কিছু দায়িত্ব আছে। তাই ভিত্তিহীন কথা ভুলে এখন শুধুই কাজ নিয়ে ভাবছি।’ আপতত প্রতিজ্ঞা সিরিয়ালে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে রণজয়কে।
{{/usCountry}}এই অহেতুক জল্পনা ভুলে রণজয়ের বক্তব্য, ‘আমায় তো আমার সংসার চালাতে হবে, নিজের কিছু দায়িত্ব আছে। তাই ভিত্তিহীন কথা ভুলে এখন শুধুই কাজ নিয়ে ভাবছি।’ আপতত প্রতিজ্ঞা সিরিয়ালে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে রণজয়কে।
{{/usCountry}}নতুন সিনেমা ‘ঘুণ গাঁও’-এ নজর
ব্যক্তিগত বিতর্ক সরিয়ে রণজয় আপাতত তাঁর আগামী বড় পর্দার কাজের প্রচারণায় মনোনিবেশ করছেন রণজয়। সৌম্য রায় চৌধুরীর পরিচালনায় ডার্ক থ্রিলার ছবি ‘ঘুণ গাঁও – চ্যাপ্টার ১’ আগামী ১১ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ছবিতে রণজয়ের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী অনিন্দিতা বসুকে।
বিতর্ক ও ভুয়ো জল্পনা পাশে সরিয়ে নিজের অভিনয় দিয়েই দর্শকের মনে জায়গা ধরে রাখতে চান রণজয়।