ছোট পর্দার বহুল চর্চিত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ঘর থেকে বিদায় নিলেন বিদেশিনি প্রতিযোগী আলেকজান্দ্রা টেলর ওরফে অ্যালেক্স। শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো থেকে এভিক্ট হয়ে যান তিনি। তবে চলতি সপ্তাহে এখানেই শেষ নয়, জানা যাচ্ছে হতে চলেছে জোড়া এভিকশন (Double Eviction)। শনিবার অ্যালেক্সের বিদায়ের পর বর্তমানে ডেঞ্জারজোনে রয়েছেন সায়ক চক্রবর্তী, নিরঞ্জন মণ্ডল এবং দীপেন্দু বিশ্বাস। জোর জল্পনা, রবিবারই ঘর থেকে বাদ পড়তে চলেছেন সায়ক। অন্যদিকে, শোয়ে নতুন উত্তাপ ছড়াতে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করছেন অভিনেতা সৌরভ দাস।

‘চুপ শালা গরিব’ বিতর্ক ও অ্যালেক্সের বিদায়
বিগ বসের ঘর থেকে অ্যালেক্সের নিষ্ক্রান্তির পর যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তা হলো তাঁর সাম্প্রতিক একটি মন্তব্য— ‘চুপ শালা গরিব’ বা ‘চুপসানো গরিব’। সহ-প্রতিযোগী রাজবীরকে উদ্দেশ্যে করা এই মন্তব্যটি ঘিরে সোশাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে।
সৌরভ গঙ্গোপাধ্যায় যখন এই মন্তব্যের বিষয়ে অ্যালেক্সকে প্রশ্ন করেন, তখন তিনি নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন। অ্যালেক্স জানান, তিনি রাজবীরকে আর্থিকভাবে ‘গরিব’ বলতে চাননি, বরং মনের দিক থেকে বা ভাবনার দিক থেকে ‘গরিব’ বোঝাতে চেয়েছিলেন।
ভাষাগত সীমাবদ্ধতাই কাল হল?
তবে বিতর্কের আড়ালে অ্যালেক্সের ভাষাগত দিকটিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। প্রথম থেকেই বিগ বসের ঘরে অন্যান্য প্রতিযোগীদের তুলনায় অ্যালেক্সের সবচেয়ে বড় বাধা ছিল বাংলা ভাষা। পুরোপুরি সাবলীল না হওয়ায় নিজের মনের অনুভূতি, যুক্তি বা আবেগ প্রকাশে তাঁকে প্রতিনিয়ত সঠিক শব্দের সন্ধান করতে হয়েছে।
বিগ বসের মতো মনস্তাত্ত্বিক খেলায় যোগাযোগই যেখানে মূল হাতিয়ার, সেখানে ভাষার এই দেওয়াল অ্যালেক্সকে শুরু থেকেই কিছুটা আলাদা ও বিচ্ছিন্ন করে রেখেছিল। ২১ দিনের এই দীর্ঘ যাত্রায় তিনি অনেক সময় যা বোঝাতে চেয়েছেন, তা সঠিকভাবে পৌঁছায়নি; আবার অনেক ক্ষেত্রে ভুল শব্দ চয়নের ফলে বিতর্কের সৃষ্টি হয়েছে। অবশেষে বিগ বসের ঘর থেকে বিদায় নিলেন আইরিশ সুন্দরী।
{{/usCountry}}বিগ বসের মতো মনস্তাত্ত্বিক খেলায় যোগাযোগই যেখানে মূল হাতিয়ার, সেখানে ভাষার এই দেওয়াল অ্যালেক্সকে শুরু থেকেই কিছুটা আলাদা ও বিচ্ছিন্ন করে রেখেছিল। ২১ দিনের এই দীর্ঘ যাত্রায় তিনি অনেক সময় যা বোঝাতে চেয়েছেন, তা সঠিকভাবে পৌঁছায়নি; আবার অনেক ক্ষেত্রে ভুল শব্দ চয়নের ফলে বিতর্কের সৃষ্টি হয়েছে। অবশেষে বিগ বসের ঘর থেকে বিদায় নিলেন আইরিশ সুন্দরী।
{{/usCountry}}হয়তো মুহূর্তের উত্তেজনা, ভুল শব্দের ব্যবহার কিংবা নিজেকে ঠিকমতো প্রকাশ করতে না পারার খেসারত দিতে হলো তাঁকে। শেষ পর্যন্ত এই অনভিপ্রেত বিতর্কের ছায়া মাথায় নিয়েই বিগ বসের ঘর থেকে সমাপ্তি ঘটল অ্যালেক্সের যাত্রার।
এখন দেখার বিষয়, রবিবারের পর্বে সায়কের বিদায় এবং সৌরভ দাসের ওয়াইল্ড কার্ড এন্ট্রি বিগ বসের ঘরের সমীকরণ কতটা বদলে দেয়!