২০০৫ সালের ‘বন্টি অউর বাবলি’ ছবির সেই আইকনিক আইটেম নম্বর ‘কাজরা রে’ আজও পার্টি কিংবা বিয়ের অনুষ্ঠানের অন্যতম সেরা আকর্ষণ। পর্দায় অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাইয়ের সেই দুর্দান্ত রসায়ন আজও দর্শকের মনে তাজা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কালজয়ী গানের শুটিংয়ের মজাদার স্মৃতি উস্কে দিলেন জুনিয়র বচ্চন, অভিষেক। শুধু তাই নয়, ‘কাজরা রে ২.০’ বানানোর প্রশ্নে একটি বড় শর্তও জুড়ে দিলেন তিনি! শুটিং নয়, যেন চার ঘণ্টার ড্যান্স পার্টি!

‘বিবিসি এশিয়ান নেটওয়ার্ক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক জানান, তাঁর অভিনয় জীবনের অন্যতম সেরা এবং আনন্দের অভিজ্ঞতা ছিল এই গানের শুটিং করা। তিনি বলেন, ‘শুটিং করার সময় আমার জন্মদিন ছিল, আর সেটে সবাই সেটা সেলিব্রেট করেছিল। পরিচালক শাদ আলি গান চালিয়ে দিয়ে আমাদের প্রায় চার ঘণ্টা ধরে নাচতে ছেড়ে দিয়েছিলেন। আমরা যে সেটে প্রচণ্ড আনন্দ করছিলাম, হুল্লোড় করছিলাম, ও সেখান থেকেই প্রচুর আসল শট গানটিতে ব্যবহার করেছিল। ওটা শুটিং কম, চার ঘণ্টার একটা বড় পার্টি ছিল বেশি!’
‘কাজরা রে ২.০’ করতে ইচ্ছুক অভিষেক, কিন্তু শর্ত কী?
গানের কাল্ট স্ট্যাটাস নিয়ে চর্চার মাঝেই অভিষেককে প্রশ্ন করা হয়, এই গানের সিক্যুয়েল বা ‘কাজরা রে ২.০’ তৈরি হলে তিনি কি নাচতে রাজি আছেন? হাসিমুখে অভিষেকের ঝটপট উত্তর, ‘আমি তো একদম তৈরি! আমি তো এক পায়ে রাজি। কিন্তু এর জন্য আপনাদের আগে ঐশ্বর্যা আর আমার বাবা (অমিতাভ বচ্চন)-কে রাজি করাতে হবে!’
সামনে অভিষেকের বড় মেগা প্রজেক্ট:
{{/usCountry}}সামনে অভিষেকের বড় মেগা প্রজেক্ট:
{{/usCountry}}দীর্ঘ কয়েক দশক পেরিয়েও গুলাজারের লেখা, শঙ্কর-এহসান-লয়ের সুর করা এবং অলিশা চিনয় ও শঙ্কর মহাদেবনের গাওয়া এই গান আজও সমান জনপ্রিয়। কাজের কথায়, অভিষেক বচ্চনকে খুব শীঘ্রই দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের মেগা অ্যাকশন ছবি ‘কিং’-এ। যেখানে প্রধান ভূমিকায় থাকছেন শাহরুখ খান, সুহানা খান এবং দীপিকা পাড়ুকোন। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে নামছে এই বিগ বাজেট ছবি। তবে কাজের চাপের মাঝেই পুরোনো ‘কাজরা রে’-র স্মৃতির আড্ডায় নতুন করে মেতে উঠলেন পর্দার ‘বন্টি’।