‘তুমি ওকে জড়িয়ে ধরলে কেন?’ কুণালকে আলিঙ্গন দেবের, খোঁচা বিজেপির সজলের

নতুন বাংলার নতুন দাদা অর্থাৎ দেব ইতিমধ্যেই নিজের জাদু দেখিয়ে ফেলেছেন ছোট পর্দায়। এই প্রথম সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি। প্রথমে কিন্তু কিন্তু ভাব হলেও এখন প্রায় প্রতিটি বলে ছক্কা হাকাচ্ছেন দাদা। তবে এবার জি বাংলার দাদাগিরি নিয়ে আসতে চলেছে এমন একটি চমক, যা হয়তো ভাবতেও পারেননি দর্শকরা।

Published on: Aug 22, 2026, 20:30:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নতুন বাংলার নতুন দাদা অর্থাৎ দেব ইতিমধ্যেই নিজের জাদু দেখিয়ে ফেলেছেন ছোট পর্দায়। এই প্রথম সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি। প্রথমে কিন্তু কিন্তু ভাব হলেও এখন প্রায় প্রতিটি বলে ছক্কা হাকাচ্ছেন দাদা। তবে এবার জি বাংলার ‘দাদাগিরি’ নিয়ে আসতে চলেছে এমন একটি চমক, যা হয়তো ভাবতেও পারেননি দর্শকরা।

কুণালকে আলিঙ্গন দেবের, খোঁচা বিজেপির সজলের
কুণালকে আলিঙ্গন দেবের, খোঁচা বিজেপির সজলের

ইতিমধ্যেই ‘দাদাগিরি’র একটি নতুন প্রোমো মুক্তি পেয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে, দাদাগিরির মঞ্চে একসঙ্গে উপস্থিত হতে চলেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। মদন মিত্র থেকে কৌস্তভ বাগচী, কুনাল ঘোষ থেকে সজল ঘোষ, নওশাদ সিদ্দিকী থেকে মুস্তাফিজুর রহমান রানা। একই মঞ্চে একত্রিত হয়েছেন সরকার থেকে বিরোধী দল সকলকে।

আরও পড়ুন: 'ইন্ডাস্ট্রির মানে শুধুই উত্তম কুমার', প্রসেনজিৎকে কি খোঁচা দিলেন দেবশ্রী?

নিঃসন্দেহে এটি একটি নজিরবিহীন ঘটনা। ভোট পরবর্তী সময়ের সমস্ত মতপার্থক্য ভুলে কয়েক ঘন্টার জন্য অনাবিল আনন্দে মেতে উঠতে দেখা যাবে এই রাজনৈতিক তারকাদের। এটা হয়তো সম্ভব হল দেবের জন্য কারণ দেব নিজেও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

কিন্তু দাদাগিরির মঞ্চে এসেও কি মতভেদ তৈরি হবে তাঁদের মধ্যে? দাদাগিরির যে নতুন প্রমো মুক্তি পেয়েছে সেখানে একটি অংশে দেখতে পাওয়া যাচ্ছে কুনাল ঘোষকে জড়িয়ে ধরছেন দেব। একটা সময় দেব নিজে তৃণমূল করতেন তাই কুনাল ঘোষের সঙ্গে দেবের সম্পর্ক অনেক পুরনো। যদিও মাঝে মতবিরোধ তৈরি হয়েছিল তাও দেব এবং কুনাল ঘোষের সম্পর্ক অনেকটাই পুরনো এ কথা অস্বীকার করার জায়গা নেই।

আরও পড়ুন: 'মেরুদন্ড হোক শক্ত, লড়াইটা কঠিন...', অনিন্দিতার কোন লড়াইয়ের কথা বললেন সুদীপ?

কিন্তু কুনাল ঘোষকে জড়িয়ে ধরতেই রাগ হয়ে যায় সজল ঘোষের। তিনি সর্বসমক্ষেই বলে বসেন, ‘কেন তুমি ওকে জড়িয়ে ধরলে?’ না, এই রাগ কিন্তু আসল রাগ নয়। পুরোটাই কপট রাগ। কুনালকে জড়িয়ে ধরলেও কেন দেব সজল ঘোষকে শুধু হ্যান্ডসেক করেছেন, তা নিয়ে সজল ঘোষের অভিমান হতেই দেব দৌড়ে গিয়ে সজল ঘোষকেও জড়িয়ে ধরেন।

এইটুকু প্রমো দেখেই বোঝা যায় কতটা আকর্ষণীয় হতে চলেছে দাদাগিরির আগামী এই পর্ব। ভোট পরবর্তী সময়ে এমন একটি সুন্দর পর্ব দেখার জন্য কে না অপেক্ষা করে থাকে। রাজনৈতিক মতবিরোধ যতই হোক না কেন, দিনের শেষে একসঙ্গে পথ চলার নামই জীবন। জীবন মানেই জি বাংলা।