'মেরুদন্ড হোক শক্ত, লড়াইটা কঠিন...', অনিন্দিতার কোন লড়াইয়ের কথা বললেন সুদীপ?

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে অনিন্দিতা ধীরে ধীরে এগিয়েছেন নিজের নতুন স্বপ্ন পূরণের জন্য। হিন্দি সিরিজে দুনিয়ায় পা রেখেছেন তিনি। সিরিজের নাম ক্লিন আপ কোম্পানি। এই সিরিজে যিশু সেনগুপ্তের বিপরীতে অভিনয় করবেন তিনি। অভিনয় করবেন পাওলি দাম, শাশ্বত চট্টোপাধ্যায় সহ আরো অনেকে।

Published on: Aug 21, 2026, 17:27:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে অনিন্দিতা ধীরে ধীরে এগিয়েছেন নিজের নতুন স্বপ্ন পূরণের জন্য। হিন্দি সিরিজে দুনিয়ায় পা রেখেছেন তিনি। সিরিজের নাম ‘ক্লিন আপ কোম্পানি’। এই সিরিজে যিশু সেনগুপ্তের বিপরীতে অভিনয় করবেন তিনি। অভিনয় করবেন পাওলি দাম, শাশ্বত চট্টোপাধ্যায় সহ আরো অনেকে।

অনিন্দিতার কোন লড়াইয়ের কথা বললেন সুদীপ?
অনিন্দিতার কোন লড়াইয়ের কথা বললেন সুদীপ?

হিন্দিতে সাবলীল না হলেও অভিনয় করতে খুব একটা অসুবিধা হয়নি অনিন্দিতার। রোহন ঘোষ পরিচালিত এই সিরিজ প্রাইম ভিডিয়োয় মুক্তি পেয়েছে ২১ অগস্ট। নিজের প্রথম হিন্দি সিরিজ মুক্তি পাওয়ার পর খুব স্বাভাবিকভাবেই আবেগতাড়িত হয়ে পড়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: মেয়ের কল্যাণে পুজোর আয়োজন, দুই সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন পূজা

সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে অনিন্দিতা লিখেছেন, ‘জীবনে এমন অনেক সময় আসে যখন অনেক প্রশ্ন থাকে কিন্তু উত্তরগুলো খুঁজে পাওয়া যায় না। তারপর হঠাৎ একদিন সেই প্রশ্ন চিহ্ন গুলো মুছে উত্তরগুলো সামনে নাচতে থাকে। ওই যে বলে না সময়, সময়ই আসল উত্তর।’ অনিন্দিতার এই কাজ নিয়ে বেশ খুশি, সুদীপও।

অনিন্দিতার নতুন চরিত্রের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুদীপ লেখেন, ‘জীবনে এমন অনেক সময় আসে, যখন নিজের মূল্য অনুধাবন করা খুব শক্ত হয়। মনে দ্বিধা আসে, প্রশ্নরা ভিড় করে কিন্তু ঠিক তখনই ইউনিভার্সিটি এমন একটা ম্যাজিক করে দেয় যে সমস্ত প্রশ্ন এক লহমায় উড়িয়ে দেওয়া যায়। মেরুদন্ডটা আরও শক্ত হয়, লড়াইটা হয় দীর্ঘজীবী।’

আরও পড়ুন: মাতৃত্ব লাভের পর প্রথম জন্মদিন চিত্রাঙ্গদার, ছেলের মুখ দেখালেন কি?

অনিন্দিতার মেয়ে এখনও খুব ছোট। সদ্য মা হওয়া, রাত জেগে কাটানো, ডিপ্রেশন, সব যুদ্ধ পেরিয়ে এমন একটা ভালো চরিত্রের অপেক্ষায় দিন গুনছিলেন অনিন্দিতা। ঠিক তখনই ইউনিভার্স এমন একটি ম্যাজিক করল, তাতেই নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ পেয়ে গেলেন অনিন্দিতা।

এই সিরিজে অনিন্দিতার চরিত্রের নাম সরলা। তিনি একজন মধ্যবয়স্ক নারীর চরিত্রে অভিনয় করেছেন। যদিও এই চরিত্রে তিনি ইতিবাচক না নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন সেটা এখনও জানা যায়নি। তবে এত বড় বড় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পেরে বেজায় খুশি অভিনেত্রী।