নতুন দাদাগিরিতে নতুন রূপে ব্রাত্য, পরিবর্তনের কথা শোনা গেল দেবেশের মুখে
কিছুদিন আগেই দাদাগিরিতে একটি স্পেশাল এপিসোড সম্প্রচারিত হয়েছিল যেখানে প্রত্যেক দলের রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। দাদাগিরিতে এমন একটি এপিসোড এর আগে কখনও হয়নি।
কিছুদিন আগেই দাদাগিরিতে একটি স্পেশাল এপিসোড সম্প্রচারিত হয়েছিল যেখানে প্রত্যেক দলের রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। দাদাগিরিতে এমন একটি এপিসোড এর আগে কখনও হয়নি। যে ব্যক্তিত্বদের রাজনীতি নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে সব সময় তাদের একেবারে অন্যরকম ভূমিকায় দেখা গিয়েছিল দাদাগিরির মঞ্চে। এবার দাদাগিরিতে আসতে চলেছেন ব্রাত্য বসু।

ব্রাত্য বসু একজন সুপরিচিত রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি একজন অভিনেতা এবং নাট্যকার। দাদাগিরিতে তিনি কোনও রাজনীতিবিদ হিসেবে আসছে না বরং আসছেন একজন লেখক তথা নাট্যকার হিসেবে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ব্রাত্য বসুর উইঙ্কল- টুইঙ্কল সিনেমা।
আরও পড়ুন: 'এগুলো ও না করলেও পারত', স্বস্তিকার সঞ্চালনা নিয়ে মত প্রকাশ করলেন জোজো
এই সিনেমার প্রচারেই দাদাগিরিতে আসেন ব্রাত্য বসু। নতুন বাংলা নতুন দাদাগিরিতে পরিবর্তনের পর তাঁর এই প্রথম আত্মপ্রকাশ। তবে শুধুমাত্র ব্রাত্য বসু একা নন এই দিন উপস্থিত থাকতে দেখা যাবে দেবেশ চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তীকেও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে এই অনুষ্ঠানটির একটি প্রমো।
প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, দাদাগিরির মঞ্চে এসেই দেবকে জড়িয়ে ধরেন ব্রাত্য বসু। দুজনেই যেহেতু তৃণমূল কংগ্রেসের কর্মী, তাই সেই সুবাদে রাজনীতির দিক থেকেও একে অপরের দুজন কাছাকাছি তাঁরা। এরপরই দেবেশ চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘আপনি বুঝতে পারছেন তো আপনার সামনে দুনিয়াটা পাল্টে গিয়েছে।’
আরও পড়ুন: একই ঠোঙা থেকে ঝালমুড়ি খেলেন দেব-জিৎ, তবে কি খুব তাড়াতাড়ি জুটি বাঁধবেন তাঁরা?
না, এই কথাটি দেবেশ চট্টোপাধ্যায় ব্রাত্য বসুকে বলেননি বরং এই কথাটি উইঙ্কল- টুইঙ্কল সিনেমার একটি ডায়লগ মাত্র। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমায় এমন একটি রাজনৈতিক প্রেক্ষাপট দেখানো হয়েছে যা চিরকালই ভীষণ প্রাসঙ্গিক। গোটা এপিসোডে আর কী কী কথোপকথন হয়েছে তা জানা যাবে এপিসোড সম্প্রচারিত হলে।
E-Paper

