...
...
Next Story

‘দাদাগিরি’র প্রথম পর্বেই চমক! ‘নতুন দাদা’ দেবের প্রথম অতিথি হচ্ছেন এই তারকারা

এই বছর দাদাগিরিতে এসেছে সার্বিক পরিবর্তন। সঞ্চালনা থেকে শুরু করে টাইটেলে নেপথ্য কন্ঠ, সবেতেই এসেছে বিরাট বড় পরিবর্তন। এত বছর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় সম্প্রচারিত হত দাদাগিরি, কিন্তু এবার থেকে দাদাগিরি সঞ্চালনা করবেন দেব। এই প্রথম সঞ্চালকের ভূমিকা দেখতে পাওয়া যাবে এই তারকাকে।

Published on: Jun 30, 2026 05:30 PM IST
Advertisement

এই বছর ‘দাদাগিরি’তে এসেছে সার্বিক পরিবর্তন। সঞ্চালনা থেকে শুরু করে টাইটেলে নেপথ্য কন্ঠ, সবেতেই এসেছে বিরাট বড় পরিবর্তন। এত বছর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় সম্প্রচারিত হত ‘দাদাগিরি’, কিন্তু এবার থেকে ‘দাদাগিরি’ সঞ্চালনা করবেন দেব। এই প্রথম সঞ্চালকের ভূমিকা দেখতে পাওয়া যাবে এই তারকাকে।

‘নতুন দাদা’ দেবের প্রথম অতিথি হচ্ছেন এই তারকারা
‘নতুন দাদা’ দেবের প্রথম অতিথি হচ্ছেন এই তারকারা

খুব স্বাভাবিকভাবেই সঞ্চালক হিসেবে দেব কেমন, সেটা দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। ইতিমধ্যেই জি বাংলার তরফ থেকে জানানো হয়েছে, সারেগামাপা শেষ, তাই আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই শুরু হয়ে যাবে ‘দাদাগিরি সিজন ১১’।

আরও পড়ুন: ননদ বৌদির রিইউনিয়ন, সিনেমা হলে চুটিয়ে মজা আরাত্রিকা-পূজার

কিন্তু এবার প্রশ্ন হল, ‘দাদাগিরি সিজন ১১’- এর মঞ্চে প্রথম অতিথি হয়ে আছেন কারা? যেহেতু প্রত্যেক অনুষ্ঠানের প্রথম পর্বে কোনও না কোনও তারকাকে অতিথি হয়ে আসছে দেখা যায়, তাই এক্ষেত্রেও যে তার অন্যথা হবে না সেটা বলাই বাহুল্য।

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, দেবের অনুষ্ঠানে প্রথম অতিথি হয়ে আসবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কবীর খান, বাণী রায় চৌধুরী, বিজ্ঞানী ডাক্তার পুণ্যব্রত চক্রবর্তী, পৃথ্বীরঞ্জন দাস, চন্দন পাল, অগ্নি মিত্র, সুনীল ছেত্রী, শান, বন্ধন ব্যাংক এর প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ এবং পদ্মশ্রী হর্ষবর্ধন নেওটিয়া। খুব স্বাভাবিকভাবেই নতুনভাবে সাজানো এই অনুষ্ঠানের ঝলক দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শক মহল।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অডিশন। চলছে শুটিংও। জি বাংলার তরফ থেকে ইতিমধ্যেই ‘দাদাগিরি’র দুটি প্রমো মুক্তি পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে খুব নার্ভাস দেব। গোটা প্রমোটি মজার ছলে বানানো হলেও দেব যে কিছুটা হলেও নার্ভাস তা নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি। সাজঘর থেকে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘কিছুটা আনন্দ আর কিছুটা নার্ভাস, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe