...
...
Next Story

Pratik Sen: ‘এ বছরটা বন্ধু রাহুলের অকাল প্রয়াণের জন্য় তোলা থাক…’, জন্মদিন সেলিব্রেট করবেন না প্রতীক!

নপ্রিয় অভিনেতা প্রতীক সেনের জন্মদিনে নেই কোনো আড়ম্বর, নেই কোনো উৎসবের মেজাজ। বুধবার, ৬ই মে, অভিনেতার জন্মদিন হলেও এ বছর তিনি কোনোভাবেই তা পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন তিনি।

Published on: May 6, 2026, 14:22:33 IST
Advertisement

ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ প্রতীক সেন। ‘মোহর’ বা সম্প্রতি জি বাংলার ‘আমাদের দাদামণি’-র মাধ্যমে তিনি দর্শকদের ড্রয়িং রুমে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। বুধবার তাঁর জন্মদিন উপলক্ষে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কিন্তু সেই উত্তেজনায় জল ঢেলে অভিনেতা জানালেন, এ বছর তিনি কোনো জন্মদিন পালন করবেন না।

‘এ বছরটা বন্ধু রাহুলের অকাল প্রয়াণের জন্য় তোলা থাক…’, জন্মদিন সেলিব্রেট করবেন না প্রতীক!
‘এ বছরটা বন্ধু রাহুলের অকাল প্রয়াণের জন্য় তোলা থাক…’, জন্মদিন সেলিব্রেট করবেন না প্রতীক!

আবেগঘন পোস্ট:

প্রতীক তাঁর পোস্টে লিখেছেন, ‘আপনারা আমায় সব সময় ভালবেসে এসেছেন, স্নেহ করেছেন, শ্রদ্ধা করেছেন—এর জন্য আমি আপ্লুত ও কৃতজ্ঞ’। তবে জন্মদিন পালনের প্রশ্নে তিনি বেশ বিনয়ী। তাঁর মতে, তিনি সমাজে এমন কোনো বড় কৃতিত্ব বা ছাপ রাখতে পারেননি যার জন্য ঘটা করে জন্মদিন পালন করতে হবে। কিন্তু এ বছর তাঁর এই উৎসব ত্যাগের নেপথ্যে রয়েছে এক বিষণ্ণ কারণ।

অরুণোদয়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ প্রতীক:

কিছুদিন আগেই অভিনেতা অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অকালে চলে গিয়েছেন। বন্ধুকে হারানোর সেই ক্ষত এখনো টাটকা প্রতীকের মনে। তিনি লিখেছেন— ‘বিশেষ করে এ বছরটা আমার বন্ধু আমার সতীর্থ অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের জন্য তোলা থাক।’

ভক্তদের প্রতি ভালোবাসা:

নিজেকে অত্যন্ত বিনয়ীভাবে ‘অশিক্ষিত’ সম্বোধন করে প্রতীক তাঁর মনের ভাব প্রকাশের চেষ্টায় ভুলভ্রান্তি মার্জনার অনুরোধ করেছেন। ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি অনুরোধ করেছেন এ বছর যেন কোনো উৎসব না করা হয়।

সব মিলিয়ে গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য সরিয়ে রেখে প্রতীক সেন বুঝিয়ে দিলেন, বন্ধুত্বের টান আর প্রিয়জনকে হারানোর শোক তাঁর কাছে উৎসবের চেয়ে অনেক বেশি মূল্যবান।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe