‘অনুমানের ভিত্তিতে’ থাকছেন দর্শনা-জন, জীবন যুদ্ধের কোন গল্প শোনাবেন পরিচালক?

অভিজ্ঞান মুখোপাধ্যায় পরিচালিত অনুমানের ভিত্তিতে আসতে চলেছে বড় পর্দায়। চারজন মানুষের জীবনের আলাদা আলাদা যুদ্ধের গল্প নিয়ে তৈরি হবে এই গোটা ছবি।

Published on: Jun 26, 2026, 22:38:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

অভিজ্ঞান মুখোপাধ্যায় পরিচালিত ‘অনুমানের ভিত্তিতে’ আসতে চলেছে বড় পর্দায়। চারজন মানুষের জীবনের আলাদা আলাদা যুদ্ধের গল্প নিয়ে তৈরি হবে এই গোটা ছবি। মানুষগুলো আলাদা হলেও তাদের জীবনের যুদ্ধ কোথাও না কোথাও একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে, আর কলকাতার রাস্তায় সেই যুদ্ধের গল্প বলবে অনুমানের ভিত্তিতে।

‘অনুমানের ভিত্তিতে’ থাকছেন দর্শনা-জন
‘অনুমানের ভিত্তিতে’ থাকছেন দর্শনা-জন

স্কাইল্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিনেমায় থাকবেন এক ঝাঁক তারকা। টলিউডের যে তারকাদের নিয়ে এই ছবিটি তৈরি হতে চলেছে তাদের মধ্যে অন্যতম হলেন দর্শনা বণিক। এই ছবিতে দর্শনা মোহিনী নামের একজন শিশু মনস্তাত্ত্বিকের চরিত্রে অভিনয় করতে চলেছেন। দর্শনার ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন রোহন ভট্টাচার্য।

আরও পড়ুন: ফের জুটিতে সুদেষ্ণা-অভিজিৎ, ওটিটির পর্দায় আনতে চলেছেন কোন বড় চমক?

দর্শনার বিপরীতে অভিনয় করবেন জন ভট্টাচার্য। সিনেমার গল্পকে একদম অন্য মাত্রা দেবে জনের চরিত্রটি। এছাড়া এই ছবিতে অভিনয় করবেন প্রবীণ অভিনেত্রীর দোলন রায় এবং অভিনেতা তথা পরিচালক অভিজিৎ গুহ। অভিনয় করবেন যুদ্ধজিৎ বন্দ্যোপাধ্যায়, অর্ক ভট্টাচার্য এবং রাধিকা প্রীতা মজুমদার।

আরও পড়ুন: সঞ্চালকের পর টাইটেল ট্র্যাকেও পরিবর্তন, অরিজিতের বদলে ‘দাদাগিরি’-তে এবার শোনা যাবে ঈশানের কন্ঠ

এছাড়াও অভিনয় করবেন শ্রীলেখা মিত্র, লিলি চক্রবর্তী এবং অমৃতা চট্টোপাধ্যায়ের মতো তারকারা। একদিকে নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রী অন্যদিকে প্রবীণ অভিনেতা অভিনেত্রীদের মেলবন্ধনে একটি অন্যরকম ছবি হতে চলেছে অনুমানের ভিত্তিতে।