সৌরভকে করেছিল নমিনেটেড, সেই রাজবীরকেই বিজয়ী হিসেবে দেখতে চান দর্শনা?

বিগ বস বাংলার প্রায় মাঝামাঝি সময়ে যারা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে এসেছেন তারা হলেন সৌরভ দাস এবং রনিতা দাস। রনিতা বিগ বসের ঘরে তেমন ভালো পারফরম্যান্স না দেখাতে পারলেও সৌরভ প্রথম থেকেই মন খুলে খেলছেন বিগ বসের ঘরে। সৌরভকে নিয়ে বেশ খুশি সৌরভের বাড়ির সকলে।

Published on: Nov 4, 2026, 20:58:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিগ বস বাংলার প্রায় মাঝামাঝি সময়ে যারা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে এসেছেন তারা হলেন সৌরভ দাস এবং রনিতা দাস। রনিতা বিগ বসের ঘরে তেমন ভালো পারফরম্যান্স না দেখাতে পারলেও সৌরভ প্রথম থেকেই মন খুলে খেলছেন বিগ বসের ঘরে। সৌরভকে নিয়ে বেশ খুশি সৌরভের বাড়ির সকলে।

রাজবীরকেই বিজয়ী হিসেবে দেখতে চান দর্শনা?
রাজবীরকেই বিজয়ী হিসেবে দেখতে চান দর্শনা?

গতকালই সৌরভের মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি বিগ বসে যাওয়ার আগে ছেলেকে বলেছিলেন যাতে ছেলের জন্য কেউ মনে কষ্ট না পায় আর সৌরভ যেন সকলকে হাসিয়ে রাখেন। মায়ের কথামতোই কাজ করছেন সৌরভ। সৌরভকে নিয়ে বেশ খুশি স্ত্রী দর্শনাও।

আরও পড়ুন: হয়ে গেল ‘ডাকিনী বিদ্যা’- র লুক সেট, বড় চমক ঋষভ- সাহেব-পারিজাতের

বিগ বসের ঘরে সৌরভ কেমন খেলছে জিজ্ঞাসা করায় দর্শনা বলেন, ‘ও ভীষণ ভালো খেলছে।’ এরপরেই যখন জিজ্ঞাসা করা হয় সৌরভ ছাড়া দর্শনা আর কাকে বিজয়ী হিসেবে দেখতে চান, তখন চিন্তা না করেই দর্শন বলেন, ‘আমি রাজবীরকে দেখতে চাই বিগ বসের ঘরে উইনার হিসাবে।’

রাজবীর কিছুদিন আগেই সৌরভকে নমিনেট করেছে তাহলে কিভাবে রাজবীরকে বিগ বসের সেরা প্রতিযোগী বলছেন দর্শনা জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘একটা সময় আসবে তখন সবাই সবাইকে নমিনেট করবে। এটাই খেলা। এটা আমাদের সকলকেই মেনে নিতে হবে।’

আরও পড়ুন: 'শান্তিতে খুন পর্যন্ত করতে পারবো না', AI নিয়ে বিরক্তি প্রকাশ মানসীর

তবে এরা পাঁচজন প্রতিযোগী কারা জিজ্ঞাসা করায় দর্শনা বলেন, ‘সৌরভ তো আছে। এরপর রাজবীর, দুর্নিবার, জিতু কমলকে ফাইনালে দেখতে চাই। মেয়েদের মধ্যে যদি কেউ ফাইনালে যায় তাহলে সৃজলা বা মনামী।’

প্রসঙ্গত, গত রবিবার বিগ বসের বাড়ি থেকে নন্দিনী আউট হয়ে গিয়েছিলেন কিন্তু তারপর জানা যায় নন্দিনী বিগ বসের বাড়ি থেকে বের হয়ে সেখানেই সিক্রেটর রুমে ছিলেন। তবে গতকাল তিনি আবার ফিরে এসেছেন বিগ বসের ঘরে। এবার আজ জানা যাবে নন্দিনী সরাসরি কাকে নমিনেট করবে আর কাকে বাঁচাবে। এছাড়াও জানা যাবে নন্দিনী আগামী সপ্তাহে ক্যাপ্টেন হিসেবে কাকে বেছে নেবে।