...
...
Next Story

‘ওর মায়ের অসুস্থতার কারণে…’! কেন দেরিতে ঢুকেও সৌরভ ‘বিগ বস বাংলা’ জিতবে! চর্চা শুরু হতেই কী সাফাই বউ দর্শনার?

একাংশ সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লিখছেন, যেহেতু অর্ধেকেরও বেশি সময় পার করার পর বিগ বস বাংলায় পা রেখেছেন সৌরভ, তাই তিনি কোনোভাবেই বাংলার এই রিয়েলিটি শো জেতার যোগ্য নন। আর এই দাবির বিপক্ষেই মুখ খুললেন দর্শনা বণিক।

Published on: Nov 25, 2026, 16:20:43 IST
Advertisement

রাজবীর দে ও জীতু কমলকে নিয়ে পোস্ট করার পর থেকেই ট্রোলারদের নিশানায় দর্শণা বণিক। তবে কোনো কটাক্ষেই হাল ছাড়ার পাত্রী নন অভিনেত্রী। বরং বিগ বস বাংলায় থাকা বরের জন্য সমানে লড়ে চলেছেন। সৌরভ দাসের সমর্থনে একের পর এক পোস্ট আসছে দর্শনার থেকে।

সৌরভের সমর্থনে কী লিখলেন দর্শনা?
সৌরভের সমর্থনে কী লিখলেন দর্শনা?

একাংশ সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লিখছেন, যেহেতু অর্ধেকেরও বেশি সময় পার করার পর বিগ বস বাংলায় পা রেখেছেন সৌরভ, তাই তিনি কোনোভাবেই বাংলার এই রিয়েলিটি শো জেতার যোগ্য নন। আর এই দাবির বিপক্ষেই মুখ খুললেন দর্শনা।

দর্শনা জানান, সৌরভের সঙ্গে বিগ বস বাংলা নির্মাতাদের কথা হয়েছিল একেবারে প্রথম থেকেই। তবে কখনো অন্য কাজের প্রতিশ্রুতি আবার কখনো মায়ের অসুস্থতার কারণে বিগ বসের ঘরে সৌরভের প্রবেশ বারবার পিছিয়ে গিয়েছে।

দর্শনা ফেসবুকে লিখেছেন, ‘আমি জানি সৌরভ ‘বিগ বস বাংলা’-য় ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করেছে। তবে এই সিদ্ধান্ত ওর নিজের পছন্দে নেওয়া নয়। প্রথম থেকেই ওকে শোয়ে অংশ নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সেই সময় অন্য একটি কাজের সঙ্গে ওর তারিখ দেওয়া ছিল। স্বাভাবিকভাবেই, সেই কাজটি আগে শেষ করা প্রয়োজন ছিল।’

‘সৌরভের মা (আমার শাশুড়িমা) অসুস্থ ছিলেন। পরবর্তী সময়ে যখন রাজবীর ওয়াইল্ড কার্ড হিসেবে শোয়ে প্রবেশ করে, তখনও সৌরভের ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে আবার কথা হয়েছিল। কিন্তু মায়ের অসুস্থতার কারণে সেই সময়েও ওর পক্ষে যাওয়া সম্ভব হয়নি। ‘বিগ বস’-এ প্রবেশের পরিকল্পনা বা সময়সূচি—কোনওটাই পুরোপুরি সৌরভের নিজের হাতে ছিল না। অন্য সবার মতোই ভাগ্য এবং ‘বিগ বস’-এর সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করেছে। তবে পরবর্তীকালে শোয়ে টিকে থাকার লড়াইটা সম্পূর্ণ ওর নিজের। তাই আশা করি, ওর প্রবেশের সময় বা পরিস্থিতি বিবেচনা করে আপনারা ওকে ভুল বুঝবেন না।’, আরও লেখেন দর্শনা। বলা ভালো, প্রাণপনে চেষ্টা করে চলেছেন সৌরভকে সমর্থনের।

চলতি সপ্তাহে বিগ বস বাংলার সম্ভাব্য বিজেতা হিসেবে যে নামগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি হাইপ তার মধ্যে রয়েছেন জীতু কমল ও রাজবীর দে। এরা দুজনেও ওয়াইল্ড কার্ড এন্ট্রি। যদিও রাজবীর বিগ বস বাংলায় প্রবেশ করেন দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ আট দিনের মাথায়। তার আরও সাতদিন পরে এন্ট্রি হয়েছিল জীতু কমলের।

 

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks