বিগ বসের ঘরে পুজোর সপ্তাহে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছেন সৌরভ ও রণিতা। বিয়ের পর তৃতীয় পুজোয় বরের থেকে আলাদা দর্শনা। একটু কি মন খারাপ? বিগ বস বাংলায় সৌরভকে দেখতেই বা কেমন লাগছে দর্শনার?

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দর্শনা জানালেন, ‘‘খুব ভালো লাগছে। সৌরভ যেতে চেয়েছিল। ওর এই এক্সপেরিয়েন্সটা করার ছিল ওই বাড়িটায় গিয়ে কেমন লাগে সবার সঙ্গে। কারও সঙ্গে কানেকশন নেই। একটা অদ্ভুত দুনিয়া। ওই অভিজ্ঞতাটা ও নিতে চেয়েছিল। আর আমি খুশি যে ও অবশেষে ওই ঘরে যেতে পেরেছে।’
যদিও দর্শনা জানান যে,পুজো নিয়ে কদিন ব্যস্ততার মধ্যে কেটেছে। তাই বিগ বস বাংলার এপিসোডগুলো দেখা হয়নি। তবে এবার থেকে নিয়মিত দেখবেন। বরের সব আপডেট পেতে চোখ থাকবে পর্দায়।
দর্শনার কাছে জানতে চাওয়া হয়েছিল, বিগ বসের ঘরে যাওয়ার আগে কোনো বিশেষ পরামর্শ দিয়েছেন নাকি বরকে। যাতে অভিনেত্রীর জবাব, একটু রাগ কন্ট্রোলে রাখার পরামর্শ দিয়েছেন। দর্শনার কথায়, ‘মাথা ঠান্ডা রেখে গেম খেলতে হবে। কোনওভাবেই লিমিট ক্রস করা চলবে না।’
২০২৩ সালের ১৫ ডিসেম্বর দীর্ঘদিনের বন্ধুত্বের পর অভিনেতা সৌরভ দাস এবং দর্শনা বণিক বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৫ সালে একটি কাজের সূত্রে তাঁদের প্রথম পরিচয় হলেও পরবর্তী সময়ে বন্ধুত্ব গাঢ় হয়। দীর্ঘদিন সম্পর্কটি তাঁরা লোকচক্ষুর অন্তরালে রেখেছিলেন। বিয়ের প্রস্তাব এসেছিল সৌরভের থেকে, রাজি হয়ে যান দর্শনা। বরাবরই বউকে আগলে রাখেন সৌরভ। এমনকী, অনলাইনে দর্শনাকে নিয়ে কোনো ট্রোল হলেও সৌরভের কাছ থেকে আসে কড়া জবাব। বউয়ে জন্য রান্না করেন। বায়নাক্কাও মেটান। তাই বিয়ের পর ৩ বছর কেটে গেলেও সম্পর্কের বন্ধন মজবুত।
বিগ বস বাংলা-র কথা বললে অর্ধেক সিজন পেরিয়ে গিয়েছে। এই অবস্থায় বিগ বসের দর্শকদের মধ্যে নিজের জনপ্রিয়তা তৈরি করা নিঃসন্দেহে চ্যালেঞ্জ হবে সৌরভের জন্য। যদিও বিগ বসের ঘরে ঢুকেই পুরোদমে খেলা শুরু করে দিয়েছেন ‘মন্টু পাইলট’।
{{/usCountry}}বিগ বস বাংলা-র কথা বললে অর্ধেক সিজন পেরিয়ে গিয়েছে। এই অবস্থায় বিগ বসের দর্শকদের মধ্যে নিজের জনপ্রিয়তা তৈরি করা নিঃসন্দেহে চ্যালেঞ্জ হবে সৌরভের জন্য। যদিও বিগ বসের ঘরে ঢুকেই পুরোদমে খেলা শুরু করে দিয়েছেন ‘মন্টু পাইলট’।
{{/usCountry}}