সৌরভ দাস ও দর্শনা বণিক ২০২৩ সালের ১৫ ডিসেম্বর বাঙালি রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে প্রায় এক বছর ধরে সম্পর্কে ছিলেন সৌরভ ও দর্শনা। তবে প্রকাশ্যে সম্পর্কের কথা না বলে, সরাসরি বিয়ের ঘোষণাই করেন তাঁরা। কলকাতায় পরিবার, বন্ধু ও বিনোদন জগতের অতিথিদের উপস্থিতিতে চার হাত এক হয়েছিল।

বিয়ের পর থেকে একাধিক সময় দেখা গিয়েছে যখনই অনলাইনে ট্রোলের মুখে পড়েছেন দর্শনা, তখন শুধু সৌরভ তাঁর ঢাল হননি, রুখে দাড়িয়েছেন সৌরভের মা, অর্থাৎ শাশুড়িমাও। ট্রোলকে পালটা জবাব দিতে দ্বিধা করেননি কখনোই। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাশুড়ি অজন্তা দাসকে নিয়ে মুখ খুলেছেন দর্শনা। বলেন, ‘শাশুড়ি খুব ফ্রেন্ডলি। ওদিকে শ্বশুরও খুব ভালো, ননদও খুব ভালো। ওরা খুব প্রোটেকটিভ, খুব উৎসাহ দেয়। ওর সকলেই খুব যত্ন নেয় আমার।’
দর্শনার সঙ্গে বিয়ের কয়েক বছর আগে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে দীর্ঘদিন লিভ-ইনে ছিলেন সৌরভ। তাই দর্শনার সঙ্গে প্রেমের ঘোষণা করতে না করতেই, হয়েছিলেন ট্রোল। এমনকী, অনলাইনে কিছু মানুষ সৌরভকে বিয়ে করতেও নিষেধ করেন দর্শনাকে। তবে অভিনেত্রীর সাফ জবাব ছিল, তাঁরা প্রথম থেকেই চেয়েছিলেন বিয়ে করতে। কারণ একসঙ্গে থেকেই বুঝতে চেয়েছেন একে-অপরের সঙ্গে কতটা মানানসই।
বিগ বস বাংলার পারিবারিক সপ্তাহে সৌরভের সঙ্গে দেখা করতে এসেছিলেন দর্শনা। সেখানে দুজনের কেমিস্ট্রি মন কেড়ে নেয় দর্শকদের। বারবার সৌরভকে মাথা ঠান্ডা করে খেলার পরামর্শ দেন তিনি। সঙ্গে খেলার জন্য সৌরভ যাতে নিজেকে হারিয়ে না ফেলেন, সে পরামর্শও দেন বরকে।
এমনকী, গত সপ্তাহে জীতু ও রাজবীরের সঙ্গে টাস্ক চলাকালীন যখন চোট পান সৌরভ, তখন বরের হয়ে সুর চড়ান দর্শনা। রাজবীর ও জীতু ভক্তদের থেকে এই নিয়ে তাঁকে কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল। তবে কোনো কটাক্ষেই পিছু পা হননি বরের হয়ে সুর চড়াতে।
{{/usCountry}}এমনকী, গত সপ্তাহে জীতু ও রাজবীরের সঙ্গে টাস্ক চলাকালীন যখন চোট পান সৌরভ, তখন বরের হয়ে সুর চড়ান দর্শনা। রাজবীর ও জীতু ভক্তদের থেকে এই নিয়ে তাঁকে কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল। তবে কোনো কটাক্ষেই পিছু পা হননি বরের হয়ে সুর চড়াতে।
{{/usCountry}}মডেলিং দিয়ে কেরিয়ার শুরু হয় দর্শনার। বাংলা ও তেলেগু সিনেমার পাশাপাশি হিন্দি ও বাংলাদেশি ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। বোরোলিন, ভোডাফোন, পিসি চন্দ্র জুয়েলার্সের মতো বিভিন্ন ব্র্যান্ডের মুখ তিনি। ২০১৮ সালে আসছে আবার শবর সিনেমার মাধ্যমে বাংলা সিনেমায় অভিষেক। এরপর দেখা গিয়েছে জোজো, আমি আসবো ফিরে, ল্যাবরেটরি, মুখোমুখি, নেটওয়ার্ক, হুল্লোড়, ষড়রিপু ২: জতুগৃহ, অল্প হলেও সত্যি, সূর্য, জমালয়ে জীবন্ত ভানু, পরিচয় গুপ্ত এবং দেবী চৌধুরানী-র মতো সিনেমায়।
ABOUT THE AUTHOR
হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।