বিগ বস বাংলা-র বিতর্কের রেশ আর ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং সেই আঁচ এসে পৌঁছেছে বাইরেও। এবার জীতুর বিপক্ষে পোস্ট এল দর্শনা বণিকের পক্ষ থেকে। বিষয় টিকিট টু ফিনালের শেষ পর্যায়ে এসে হওয়া সেই রিক্সা টাস্ক।

দর্শনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি প্রথম থেকেই এই ঘটনাটি নিয়ে কোনও নেতিবাচক মন্তব্য করিনি। বরং সৌরভও বারবার বলেছে, এখানে জীতু কোনও নিয়ম ভাঙেনি। ও নিজের মতো করে টাস্কটি করেছে। আর আমি যেভাবে খেলতে চেয়েছি, সেভাবেই খেলেছি। আমার মনে হয়েছিল, এটি আসলে ধৈর্যের পরীক্ষা। কিন্তু সাংবাদিক বৈঠকে জীতু বারবার নিজের বক্তব্য ঘুরিয়ে বলেছে। সেই কারণেই আমাকে এই পোস্টটি করতে হয়েছে। এখনও আমি জীতুকে একটা সুযোগ দিতে রাজি। হতে পারে, টাস্ক চলাকালীন ও কী বলেছিল, মাঝখানে সেটা ভুলে গিয়েছে। কিন্তু এরপর যেভাবে অনেকে, এমনকী ইন্ডাস্ট্রির লোকজনও ওর সমর্থনে এবং সৌরভের বিরুদ্ধে পোস্ট করতে শুরু করলেন, সেটাই আমাকে অবাক করেছে।’
এই পোস্টের সঙ্গে একটি ভিডিয়োও জুড়ে দেন দর্শনা। যেখানে জীতু সৌরভকে বলছেন, ‘ছেড়ে দেব আমি’। আর তার জবাবে সৌর বলছেন, ‘চুপ কর’। জীতু ফের বলেন, ‘শিবের দিব্যি’। আর এতে সৌরভ বলেন, ‘ধরে থাক কিছুক্ষণ।’ জীতুর জবাব, ‘ধরে থাকব। তারপর ছেড়ে দেব। এই কথাটা কাউকে বলিস না যেই জিতুক। কিন্তু আমি ছেড়ে দেব। দেখে নিস তুই।’ এরপরের ঘটনা তো সকলেরই জানা। রিক্সা থেকে সৌরভকে রীতিমতো ধাক্কা মেরে ফেলে দেন জীতু। ভিডিয়োর শেষে দেখা যাচ্ছে, টাস্ক শেষে রীতিমতো অস্বীকার করছেন জীতু। বলছেন, ‘দিব্যি দিয়ে কোনো কথাই বলিনি।’
নিজের পোস্টের শেষে দর্শনা আরও লেখেন, ‘ওই টাস্কের পর সৌরভকে টিটেনাসের টিকা নিতে হয়েছে, ওষুধও খেতে হয়েছে। তা সত্ত্বেও ও কখনও নিজের পরিস্থিতি নিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করেনি। আমার এই পোস্ট আসলে তাঁদের সকলের উদ্দেশেই, যাঁরা সৌরভের বিরুদ্ধে এবং জীতুর সমর্থনে সরব হয়েছিলেন।’
{{/usCountry}}নিজের পোস্টের শেষে দর্শনা আরও লেখেন, ‘ওই টাস্কের পর সৌরভকে টিটেনাসের টিকা নিতে হয়েছে, ওষুধও খেতে হয়েছে। তা সত্ত্বেও ও কখনও নিজের পরিস্থিতি নিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করেনি। আমার এই পোস্ট আসলে তাঁদের সকলের উদ্দেশেই, যাঁরা সৌরভের বিরুদ্ধে এবং জীতুর সমর্থনে সরব হয়েছিলেন।’
{{/usCountry}}কমেন্ট বক্সে একজন জীতুর ‘গেমপ্ল্যান’ স্পষ্ট করেন। লেখেন, জিতু বলছে, সে ছেড়ে দেবে। এখানে ও টিকিট টু ফিনালে ফিরিয়ে দেওয়ার কথা বলছে। ও কখন বলল রিক্সা ছেড়ে দেবে বা নেমে যাবে? ইভেন এটাও বলেনি যে সৌরভ কে ফেলবে না!’ আরেকজন লেখেন, ‘আপনার বরকে তো স্টার দিয়ে বিগ বসের ফাইনালে পৌঁছেই দিয়েছে। আর কী চাই।’
ABOUT THE AUTHOR
হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।