...
...
Next Story

মা মানেই পারফেক্ট নয়, সিঙ্গল মাদারের লড়াইয়ের গল্প বলবে ‘ডিয়ার ডি’

পৃথিবীতে কঠিন কাজের মধ্যে একটি হলো সন্তান লালন করা। আর সেই কাজ যদি একা করতে হয় তাহলে জীবনটাই একদম অন্যরকম হয়ে যায়। বিদেশের মাটিতে একা মেয়েকে মানুষ করতে গিয়ে এমনই নানান সমস্যার সম্মুখীন হতে হয় এক মাকে। তরুণী মেয়ের কাছে তার মা'ই একমাত্র শত্রু।

Published on: Nov 21, 2026, 15:29:04 IST
Advertisement

পৃথিবীতে কঠিন কাজের মধ্যে একটি হলো সন্তান লালন করা। আর সেই কাজ যদি একা করতে হয় তাহলে জীবনটাই একদম অন্যরকম হয়ে যায়। বিদেশের মাটিতে একা মেয়েকে মানুষ করতে গিয়ে এমনই নানান সমস্যার সম্মুখীন হতে হয় এক মাকে। তরুণী মেয়ের কাছে তার মা'ই একমাত্র শত্রু।

সিঙ্গল মাদারের লড়াইয়ের গল্প বলবে ‘ডিয়ার ডি’
সিঙ্গল মাদারের লড়াইয়ের গল্প বলবে ‘ডিয়ার ডি’

আগামী ১১ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ডিয়ার ডি। দিতিপ্রিয়া ও শ্রাবন্তী অভিনীত এই ছবির অফিশিয়াল টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি আর সেখানেই দেখতে পাওয়া যাচ্ছে এক মায়ের লড়াইয়ের গল্প। এই ছবিতে বিদেশে থাকা এক মা তার মেয়েকে মানুষ করার জন্য আপনার চেষ্টা করছে কিন্তু কোথাও না কোথাও দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গিয়েছে।

আরও পড়ুন: পুজোয় চলে চুটিয়ে আড্ডা, কেন স্বামীর প্রাক্তনকে এতটা পছন্দ দেবলীনার?

একজন মাকে যে সবসময় পার্ফেক্ট হতে হবে, তা না হলে তিনি মায়ের নামে কলঙ্ক এমন সমস্ত ধারণা ভেঙে যাবে এই সিনেমার হাত ধরে। মা যে শুধুমাত্র মা নয় তিনি যে একজন মানুষও, সেটাই বোঝানো হবে ছবির মাধ্যমে। মায়ের করা সমস্ত ভুল, অপরাধ, অন্যায় কি একদিন ক্ষমা করে দিতে পারবে মেয়ে? মেয়ের জীবনে মায়ের প্রভাব কতটা ইতিবাচকতা তৈরি করবে সেটাই জানা যাবে সিনেমার মাধ্যমে।

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের পর ‘মনসামঙ্গল’ ধারাবাহিকে ধরা দিতে চলেছেন দিতিপ্রিয়া রায়। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে, যেখানে নাগকন্যা বেশে ধরা দিয়েছেন দিতিপ্রিয়া।

আরও পড়ুন: অসুস্থতা কাটিয়ে আবার মঞ্চে অলকা, কার আমন্ত্রণে ফিরলেন তিনি?

দিতিপ্রিয়া প্রসঙ্গে

দিতিপ্রিয়া অনেক ছোটবেলা থেকেই বড়পর্দায় অভিনয় করছেন। ‘আয় খুকু আয়’, ‘রাজকাহিনী’, ‘বগলা মামা যুগ যুগ জিও’, ‘দেব আই লাভ ইউ’, ‘ব্যোমকেশ’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন ‘ডাকঘর’, ‘রাজনীতি’ সহ একাধিক ওয়েব সিরিজে। তবে সবথেকে বেশি তিনি নজর কেড়েছেন ‘রানী রাসমণি’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks