ছোটপর্দায় 'সাঁঝের বাতি' এবং 'চন্দ্রবিন্দু' ধারাবাহিকে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। এমনকী মাঝে একটি হিন্দি সিরিয়ালেও কাজ করেছেন। দেখা গিয়েছে সিরিজেও। ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী। বড় চমক দেবচন্দ্রিমার ভক্তদের জন্য।

তবে বাংলা নয়, হিন্দু ধারাবাহিকে দেখা যাবে দেবচন্দ্রিমাকে। জানা যাচ্ছে, স্টার প্লাসের আসন্ন ধারাবাহিক 'ফিতুর'-এর নায়িকা হিসেবে দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায়কে। খুব জলদি মুম্বইতে শুরু হবে সেই মেগার কাজ। যদিও দেবচন্দ্রিমার বিপরীতে কাকে দেখা যাবে তা এখনো নির্দিষ্ট হয়নি। জুলাই মাস থেকেই শুরু হবে ‘ফিতুর’-এর কাজ।
এর আগে দেবচন্দ্রিমাকে দেখা গিয়েছিল কালার্সের 'সুহাগান চুড়েল'-এ। যেখানে তিনি ছিলেন মুখ্য চরিত্রে। নিয়া শর্মা, জাইন ইবাদ খান এবং আরাধ্য শর্মার সঙ্গে স্ক্রিনশেয়ার করেছিলেন দেবচন্দ্রিমা এই ধারাবাহিকে।
সিঙ্গুরের মেয়ে দেবচন্দ্রিমা, জন্ম ১৯৯৯ সালের ২৯ মার্চ। ডঃ মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভর্তি হয়েছিলেন, কিন্তু পরে অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসার কারণে ছেড়ে দেন মাঝপথেই। এরপর বিনোদন দুনিয়ায় পা রাখা। ২০১৭ সালে বাংলা সিরিয়াল 'কাজললতা' -তে ‘লতা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ।
‘সাঁঝের বাতি’ ও ‘সাহেবের চিঠি’- র মতো জনপ্রিয় বাংলা সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন। হইচই- এর ওয়েব সিরিজ 'পরিণীতা'- তে ললিতা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। বড় পর্দায় পা রাখা ‘ব্যুমেরাং’ সিনেমার মাধ্যমে।
{{/usCountry}}‘সাঁঝের বাতি’ ও ‘সাহেবের চিঠি’- র মতো জনপ্রিয় বাংলা সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন। হইচই- এর ওয়েব সিরিজ 'পরিণীতা'- তে ললিতা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। বড় পর্দায় পা রাখা ‘ব্যুমেরাং’ সিনেমার মাধ্যমে।
{{/usCountry}}অভিনয়ের পাশাপাশি তিনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সার। তাঁর অফিসিয়াল ‘দেবচন্দ্রিমা সিংহা রায়’ ইউটিউব চ্যানেলে পাঁচ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে , যেখানে তিনি ভ্লগ, ভ্রমণ ডায়েরি এবং শুটিংয়ের নেপথ্যের ঝলক শেয়ার করে থাকেন।