মায়ের জিভ চুরির পেছনে রয়েছে কে? রাজবাড়িতে খুনের নেপথ্যে লুকিয়ে এক ইতিহাস

আগামী ২ অক্টোবর হইচই আনতে চলেছে নতুন একটি ওয়েব সিরিজ, যার নাম দেবীপক্ষ। একেবারে রাজকীয় বংশের পেছনে লুকিয়ে থাকা একটি রহস্যের সমাধান করবে এই সিরিজ। 

Published on: Sep 24, 2026, 21:38:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আগামী ২ অক্টোবর হইচই আনতে চলেছে নতুন একটি ওয়েব সিরিজ, যার নাম দেবীপক্ষ। একেবারে রাজকীয় বংশের পেছনে লুকিয়ে থাকা একটি রহস্যের সমাধান করবে এই সিরিজ। রাজবাড়ীতে প্রতিষ্ঠিত মা কালীর জিভ চুরি থেকে শুরু করে বাড়ির একের পর এক সদস্যের রহস্যজনকভাবে খুন, সমস্ত দায় যার ঘাড়ে সেই করবে রহস্যের সমাধান।

রাজবাড়িতে খুনের নেপথ্যে লুকিয়ে এক ইতিহাস
রাজবাড়িতে খুনের নেপথ্যে লুকিয়ে এক ইতিহাস

দেবীপক্ষ সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে আজ যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, একটা সময় রাজবাড়ির বউ আজ প্রাক্তন। কিন্তু রাজ বাড়িতে থাকাকালীন সে যা বলতে পারেনি সেই কথাই ধীরে ধীরে আজ সে বলছে। সাহসের উপর ভর দিয়ে অন্যায়ের প্রতিবাদ করছে সে।

আরও পড়ুন: আমি চাই না নন্দিনী বেরিয়ে যাক', সহকর্মীকে সমর্থন আয়েন্দ্রীর, মুখ খুললেন ভিভানও

কিন্তু রাজবাড়ীতে মা কালীর জিভ চুরি যেতে সকলে তাকেই দোষারোপ করতে শুরু করে। সে বারবার বলতে থাকে তার কোন দোষ নেই। কিন্তু কেউ শোনে না। এর মধ্যেই একের পর এক খুন হতে থাকে। তবে রাজ বাড়িতে এই প্রাক্তন স্ত্রী বা প্রাক্তন বউ শুধুমাত্র অনাগত অতিথি নয়, বাড়ির বড় ছেলের বান্ধবীও হঠাৎ করে থাকতে শুরু করে রাজবাড়িতে।

তবে শুধু খুন নয়, এই রাজবাড়ির পেছনে রয়েছে একাধিক কেচ্ছা। যে রহস্য, যে ইতিহাস এতদিন লুকিয়ে ছিল সেটাই এবার সামনে উঠে আসবে সকলের। কে বা কারা মুখোশের আড়ালে একের পর এখন করছে সেটা জানতে দেখতে হবে দেবীপক্ষ।

আরও পড়ুন: নন্দিনীর ক্ষমা প্রার্থনা গ্রহণ করল না সৃজলার টিম, নিন্দায় মুখর হলেন শনও

সিরিজে নতুন বউ হিসেবে এসেছেন ঊষসী। ঊষসীর শাশুড়ি মায়ের চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য। এছাড়াও রয়েছেন সুস্মিত মুখোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, নীলাঙ্কুর মুখোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী, ঐশী সহ আরও অনেকে।