নিজের খোলামেলা বক্তব্যের কারণে বরাবরই পরিচিত অভিনেত্রী দেবলীনা দত্ত। সম্প্রতি এফ এম গোল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে যেমন নিজের এক পাগল ভক্তের কথা শোনালেন অভিনেত্রী। যে তাঁকে সব জায়গায় ফলো করতেন। এমনকী, তিনি যেখানে যেখানে যেতেন সেই লোকেশন, তাঁর পোশাক নিয়ে ম্যাসেজও করতেন। তাঁকে বিয়ে করতেন চাইতেন সেই যুবক। আর এই কথা প্রসঙ্গে, নিজেকে একইভাবে উত্তমকুমারের পাগল ভক্ত বলে বর্ণনা করেন। এমনকী, এই সাক্ষাৎকারে নিজেকে উত্তম কুমারের ‘বউ’ বলেও দাবি করেন।

দেবলীনা জানান, বেশ অনেকগুলো বছর আগের কথা। সেইসময় স্মার্ট ফোন আসেনি। সোশ্যাল মিডিয়ারও এত চল ছিল না। সেইসময় একজন ভক্ত দেবলীনাকে বিয়ে করতে চাইতেন। এমনকী, এতটাই পাগল ছিল সেই ভক্ত যে সব জায়গায় অভিনেত্রীকে অনুসরন করতেন। তিনি যে অনুষ্ঠানেই যান, বা ফিল্মি পার্টিতে, শেষ হতেই তাঁর কাছে ম্যাসেজ আসত। লেখা থাকত ভেন্যু, পোশাকের রং। এমনকী, সেখানে কী কী কথা হল সেটাও।
এরপর ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়। যেখানেও অভিনেত্রী যে যে সিনেমা দেখতেন, সেই সিনেমা দেখে বেরনোর পরই ম্যাসেজ আসত সিনেমার নাম। আর দেবলীনাও ঠিক করেন, এই সিনেমাহলেই ধরবেন সেই সর্বত্র ফলো করা মানুষটিকে। অভিনেত্রী লক্ষ্য করছিলেন তিনি যখনই সিনেমা হলে সিনেমা দেখছেন, তখন তাঁর পিছনে একটা গ্রুপ থাকছে। কিন্তু সেই গ্রুপের মধ্যে কে ঠিক তাঁকে ফলো করছে তা নিয়ে নিশ্চিত ছিলেন না। তাই একটা বুদ্ধি বের করেন। সিনেমাহলে তাঁর বন্ধুদের গ্রুপ গিয়ে বসে, তিনি মুখ ঢেকে লুকিয়ে কিছুটা পিছনে বসেন। আর বন্ধুরা ফোন ধরে অভিনয় করে, জোরে চিৎকার করে, ‘কেন আসবি না কেন দেবলীনা, কী হয়েছে তোর’! আর তাতেই পিছন থেকে এক যুবক উঠে দাংড়িয়ে খুব উদ্বিগ্ন হয় প্রশ্ন করে, ‘কী হয়েছে দেবলীনাদির’। ব্যস এরপর আর কী, দুইয়ে দুইয়ে চার।
দেবলীনার কথায়, ‘আমার বন্ধুরা ওকে বাইরে নিয়ে এল। সে বলল, আমি কোনো ক্ষতি চাই না দেবলীনাদির। শুধু বিয়ে করতে চাই। তারপর আমি বোঝালাম আমি তো একটা সম্পর্কে আছি। এটাও তো খুব অদ্ভুত হয়ে যাচ্ছে। বারবার আমি যেখানে যাচ্ছি তুমি ম্যাসেজ করছ। যাই হোক, তারপর ছেলেটা এটা করা বন্ধ করে। মজার ব্যাপার হল সেই ছেলেটির বিয়ে হয়ে গিয়েছে। আর ওর বউয়ের নামও দেবলীনা।’
{{/usCountry}}দেবলীনার কথায়, ‘আমার বন্ধুরা ওকে বাইরে নিয়ে এল। সে বলল, আমি কোনো ক্ষতি চাই না দেবলীনাদির। শুধু বিয়ে করতে চাই। তারপর আমি বোঝালাম আমি তো একটা সম্পর্কে আছি। এটাও তো খুব অদ্ভুত হয়ে যাচ্ছে। বারবার আমি যেখানে যাচ্ছি তুমি ম্যাসেজ করছ। যাই হোক, তারপর ছেলেটা এটা করা বন্ধ করে। মজার ব্যাপার হল সেই ছেলেটির বিয়ে হয়ে গিয়েছে। আর ওর বউয়ের নামও দেবলীনা।’
{{/usCountry}}আর এই পাগল ভক্তের কথা বলতে গিয়ে নিজের উত্তম কুমারের প্রতি ভালোবাসাও ব্যক্ত করেন। বলে ওঠেন, ‘আমি যেমন উত্তম কুমারকে আমার স্বামী বলে মনে করি। আমি বিবাহিত ওঁর সঙ্গে, আমি তাই মনে করি। সব ফ্যানদেরই তো এরকম হয়। আমার তো গৌরবকেও বলা আছে তুই আমাকে ঠাকুমা বলে ডাকবি। ও তাই ডাকে। ওর নামটা আমার ফোনে নাতি গৌরব বলেই সেভ করা আছে।’
যদিও দেবলীনার এই মন্তব্যের জেরে ফের ট্রোলের মুখে পড়লেন তিনি। একজন লিখেছেন, ‘সেলিব্রিটি হলেই কি ওভার স্মার্ট হতে হয়। স্মার্ট হওয়া ভালো, ওভার স্মার্ট হওয়া ভালো নয়।’ আরেকজন লেখেন, ‘সত্যি ওনার মাথাটা গেছে।’ তবে দেবলীনার সপক্ষে এক মহিলা লিখেছেন, ‘উত্তমকুমারকে অনেক মেয়েরাই স্বামী রূপে দেখতে চাইতেন। দেবলীনা সে-ই কথাই বলেছেন। ভুল বলেননি।’