Sign in

'কাজ না থাকায় চাকরিও খুঁজেছি...', RG Kar কাণ্ডের পর কতটা পাল্টেছিল দেবলীনার জীবন?

Debolina Dutta: খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে' ছবিওয়ালা', যেখানে প্রয়াত অভিনেতা রাহুলের বিপরীতে অভিনয় করেছিলেন দেবলীনা দত্ত। রাহুল তো বটেই, ছবিতে দেবলীনার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।

Published on: Aug 6, 2026, 22:01:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Debolina Dutta: খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে' ছবিওয়ালা', যেখানে প্রয়াত অভিনেতা রাহুলের বিপরীতে অভিনয় করেছিলেন দেবলীনা দত্ত। রাহুল তো বটেই, ছবিতে দেবলীনার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। কিন্তু একটা সময় ছিল যখন প্রায় দু বছর বাড়িতে বসে থাকলেও কোনও কাজ করতে পারেননি দেবলীনা। কী হয়েছিল অভিনেত্রীর সঙ্গে?

RG Kar কাণ্ডে কতটা পাল্টেছিল দেবলীনার জীবন?
RG Kar কাণ্ডে কতটা পাল্টেছিল দেবলীনার জীবন?

সম্প্রতি সুব্রত সেনের পডকাস্ট চ্যানেল filmwallah_og কে দেওয়া সাক্ষাৎকারে দেবলীনা আরজি কর কাণ্ডের পর তাঁর সঙ্গে হওয়া প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন। তিনি জানান, আর জি কর কাণ্ডের পর শুধুমাত্র রাস্তায় নেমে প্রতিবাদ করার অপরাধে একের পর এক কাজ হাত থেকে চলে যায় তাঁর। একটি মেয়ের সঙ্গে হওয়া অত্যাচারের বিরুদ্ধে সরব হওয়ায় অনেকে একটি নির্দিষ্ট রঙের সঙ্গে তাঁকে যুক্ত করে দেন অনেকেই। কিন্তু এটা আদৌ সত্যি ছিল না।

আরও পড়ুন: বাঘিনী রূপে আসছেন সম্পিতা, নায়কের চরিত্রে ধরা দেবেন কে?

দেবলীনার কথায়, আরজিকর কাণ্ডের পর যখন একের পর এক কাজ বন্ধ হয়ে যায় তখন তিনি পরিচালক বা অভিনেতা পরিচালকদের কাছে কাজের জন্য যান, প্রত্যেকে কাজের আশ্বাস দিলেও কেউ কাজে নেননি অথবা নিতে পারেননি। তৎকালীন সরকারের শাসনের সময় যদি কেউ দেবলীনাকে তখন কাজে নিতেন তাহলে সেই ছবি মুক্তি পেত না ঠিক এই কারণেই দেবলীনাকে কাজে নেওয়া সম্ভব ছিল না, ইচ্ছে থাকা সত্ত্বেও।

যেহেতু একটানা বহুদিন কাজ ছিল না তাই খুব স্বাভাবিকভাবেই আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। তিনি জানান, বাড়িতে তাঁর এবং পরিবারের সদস্যদের তো বটেই এমনকি সারমেয়দের খাবার জোগাড় করতে হিমশিম খেতে হত। একটা সময় এমনও হয়েছিল যে তিনি নিজের বাড়ি বিক্রি করার চিন্তাভাবনাও করেছিলেন। ফিক্সড ডিপোজিট বাধ্য হয়ে ভাঙতে হয়েছিল।

আরও পড়ুন: 'নিজেকে অন্যের জায়গায় রেখে বিচার কর...', আচমকা কেন কঠিন সময়ের কথা বললেন রণজয়?

প্রসঙ্গত, দেবলীনা একা নন, এই একই কথা শুনতে পাওয়া গিয়েছে বহু অভিনেতা-অভিনেত্রীদের মুখে। তৎকালীন সরকারের বিরুদ্ধে কথা বলার অপরাধে ব্যান হয়ে যেতে হয়েছে বহু শিল্পীকে, যদিও সে সমস্ত এখন অতীত। নতুন সরকার আসার পর আবার ব্যান হয়ে থাকা শিল্পীরা নতুনভাবে কাজে ফিরতে পেরেছেন।