'সবকিছুই ভালো লাগে ওর...', প্রবাহকে ভুলে কার প্রেমে মজলেন দেবলীনা?

স্বামীর সঙ্গে অশান্তির জেরে একাধিক ঘুমের ওষুধ খেয়ে নেওয়া, তারপর হাসপাতালে ভর্তি এবং এখন আবার নিজের কাজের জগতে ফিরে আসা সবমিলিয়ে দেবলীনা নন্দী একটা বড় সময় ধরে ছিলেন খবরের শিরোনামে। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, গুনগুন করে মহুয়া ছবিতে নাকি গান গাইবেন তিনি।

Mar 12, 2026, 18:30:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

স্বামীর সঙ্গে অশান্তির জেরে একাধিক ঘুমের ওষুধ খেয়ে নেওয়া, তারপর হাসপাতালে ভর্তি এবং এখন আবার নিজের কাজের জগতে ফিরে আসা সবমিলিয়ে দেবলীনা নন্দী একটা বড় সময় ধরে ছিলেন খবরের শিরোনামে। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, ‘গুনগুন করে মহুয়া’ ছবিতে নাকি গান গাইবেন তিনি। শুধু তাই নয়, ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে দেবলীনাকে।

প্রবাহকে ভুলে কার প্রেমে মজলেন দেবলীনা?
প্রবাহকে ভুলে কার প্রেমে মজলেন দেবলীনা?

কিন্তু এত কিছুর মাঝে স্বামীর সঙ্গে তৈরি হওয়া সেই অশান্তির পরিণতি কী হল তা এখনো স্পষ্ট নয়। এখন আর দেবলীনা সিঁথিতে সিঁদুরও দেখতে পাওয়া যায় না। এসব কিছুর মধ্যেই এবার দেবলীনা জানালেন নিজের ভালো লাগার মানুষটির কথা।

আরও পড়ুন: 'বিশ্বাসই করতে পারছিলাম না…', ঘুরতে গিয়ে কোন বিরল দৃশ্যের সাক্ষী হন সন্দীপ্তা?

প্রবাহকে ছেড়ে তাহলে কী এবার নতুন ভাবে নিজের জীবন গুছিয়ে নিতে চলেছেন দেবলীনা? নতুন করে কার প্রেমে পড়লেন তিনি? তাহলে কি সায়ক সেই পছন্দের মানুষটি? নাকি দেবলীনার মনের মধ্যে জায়গা করেছেন অন্য কেউ?

না, এই সব কিছুর মধ্যে কোনওটাই নয় কারণ দেবলীনা এখন শুধুমাত্র নিজের কাজের প্রতি ফোকাস রাখতেই পছন্দ করছেন। তবে ভালোবাসা না থাকলেও, ভালোলাগার মানুষ কিন্তু রয়েছেন দেবলীনার জীবনে। প্রত্যেকেই জীবনে কমবেশি ক্রাশ খায় কোনও না কোনও মানুষের উপর। কেউ ফিল্মস্টারের ওপর ক্রাশ খায় কেউ আবার ক্রিকেট তারকার উপর।

আরও পড়ুন: 'বিশ্বাসই করতে পারছিলাম না…', ঘুরতে গিয়ে কোন বিরল দৃশ্যের সাক্ষী হন সন্দীপ্তা?

দেবলীনার সেই ক্রাশ আর কেউ নয়, পরমব্রত চট্টোপাধ্যায়। সম্প্রতি টিভি৯ বাংলাকে দিবস সাক্ষাৎকারে গায়িকা বলেন,' আমার ওঁকে অসাধারণ লাগে। পরমদার পুরো ব্যাপারটাই ভালো লাগে আমার। হাইট থেকে শুরু করে কথা বলার ধরন, গলার আওয়াজ সবকিছুই ভালো লাগে ওর।'

দেবলীনা আরও বলেন, ‘পরমদা খুব ভালো গানও গান। আমরা একসঙ্গে স্টেজও শেয়ার করেছি। পরমদার সঙ্গে আমি ডুয়েট গান গেয়েছি। পরমদাকে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ।’

তবে শুধুমাত্র একা পরম নন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে আবির চট্টোপাধ্যায় এবং যিশু সেনগুপ্তকেও ভীষণ ভালো লাগে দেবলীনার। তবে সব থেকে ভালো লাগে পরমব্রতকে, এ কথা নিজের মুখেই বারবার স্বীকার করেন সংগীতশিল্পী।