শুধু প্লেব্যাক নয়, মহুয়ার বায়োপিকে অভিনয় করবেন দেবলীনা, কোন চরিত্রে?

Debolina Nandy: শ্যুটিং শুরু হয়ে গিয়েছে মহুয়া রায়চৌধুরীর বায়োপিক গুনগুন করে মহুয়া ছবির। রানা সরকারের প্রযোজনায় তৈরি হওয়া এই ছবিতে যে শুধুমাত্র প্লে ব্যাক সিঙ্গার হিসেবে নয়, অভিনয়ও করবেন দেবলীনা সেটা অনেক আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল তিনি কোন চরিত্রে অভিনয় করবেন।

Published on: Apr 23, 2026, 21:24:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Debolina Nandy: শুরু হয়ে গিয়েছে মহুয়া রায়চৌধুরীর বায়োপিক ‘গুনগুন করে মহুয়া’ ছবির শ্যুটিং। রানা সরকারের প্রযোজনায় তৈরি হওয়া এই ছবিতে যে শুধুমাত্র প্লে ব্যাক সিঙ্গার হিসেবে নয়, অভিনয়ও করবেন দেবলীনা সেটা অনেক আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল তিনি কোন চরিত্রে অভিনয় করবেন।

মহুয়ার বায়োপিকে অভিনয় করবেন দেবলীনা, কোন চরিত্রে?
মহুয়ার বায়োপিকে অভিনয় করবেন দেবলীনা, কোন চরিত্রে?

সূত্রের খবর অনুযায়ী, দেবলীনাকে দেখতে পাওয়া যাবে মহুয়া রায় চৌধুরীর দিদির চরিত্রে। এই সিনেমায় তিনি অভিনেত্রীর দিদি, তরুণীবেলার চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে মহুয়ার চরিত্রে দুজন অভিনেত্রী অভিনয় করছেন। একদিকে মহুয়ার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন দিব্যানী মন্ডল এবং অন্যদিকে প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা মল্লিক।

আরও পড়ুন: কলকাতার বুকে মিশে যাচ্ছে লাল-সবুজ রক্ত! প্রকাশ্যে সৃজিতের নতুন ছবির পোস্টার

এছাড়াও মহুয়ার বাবার চরিত্রে অভিনয় করবেন লোকনাথ দে। তিনি নীলাঞ্জন রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করবেন যিনি ভীষন সাদামাটা একজন ব্যক্তি ছিলেন। সব থেকে বড় খবর হল, এই সিনেমায় মহানায়ক উত্তম কুমারের চরিত্র দেখতে পাওয়া যাবে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়কে। এছাড়া অভিনেতা দিব্যজ্যোতি দত্ত থাকবেন ক্যামেরার পেছনে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই ব্যক্তিগত সমস্যার জেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন দেবলীনা নন্দী। সেই খবরটি প্রকাশ্যে আসায় বেশ হইচই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। এই মুহূর্তে ব্যক্তিগত জীবনকে পাশে রেখে পেশাগত দিককেই এগিয়ে নিয়ে যেতে চান দেবলীনা, আপাতত সেই কাজেই ফোকাস করেছেন তিনি।

আরও পড়ুন: 'বাবা হিসেবে এটাই চাওয়া...', সন্তানকে কেমন মানুষ হতে দেখতে চান পরমব্রত?

উল্লেখ্য, মহুয়া রায় চৌধুরী ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির একজন অন্যতম খ্যাতনামা অভিনেত্রী। অভিনেত্রীর মৃত্যুতে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তিনি আদৌ আত্মহত্যা করেছিলেন কিনা সে সত্যি আজও জানা যায়নি। অভিনেত্রীর জীবনের সেই অজানা তথ্যই এবার বড় পর্দায় তুলে ধরবেন পরিচালক রাজদীপ ঘোষ।