...
...
Next Story

Subhashree: রাজ-শুভশ্রীর সঙ্গে কথা বন্ধ? ‘বাচ্চাদের সঙ্গে দেখা করি…’, বোনের সঙ্গে ঝগড়ার খবরে মুখ খুললেন দিদি দেবশ্রী

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঝগড়া হয়েছে দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের? জন্মদিনের পোস্ট না আসা থেকেই চর্চা শুরু। এবার গুঞ্জনে মুখ খুললেন দেবশ্রী।

Published on: Jul 14, 2026, 19:15:49 IST
Advertisement

টলিউডের ইতিউতি আজকাল কান পাতলেই শোনা যাচ্ছে যে, দিদি দেবশ্রীর সঙ্গে নাকি মুখ দেখাদেখি বন্ধ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। কদিন আগেও রাজ-শুভশ্রীর আরবানার ফ্ল্যাটে আনাগোনা ছিল দেবশ্রীর। এমনকী, ইউভান আর ইয়ালিনিকেও আগলে রাখতেন সবসময়। তবে দুজনের মধ্যে তৈরি হওয়া দূরত্ব স্পষ্ট। কারণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে একে-অপরকে আনফলো করে দিয়েছেন শুভশ্রী আর দেবশ্রী।

বোনের সঙ্গে ঝগড়া নিয়ে কী বললেন দেবশ্রী?

রাজ-শুভশ্রীর সঙ্গে দেবশ্রী।
রাজ-শুভশ্রীর সঙ্গে দেবশ্রী।

যদিও ঝগড়ার এই তত্ত্ব মানতে একেবারেই রাজ নন দেবশ্রী। টিভি নাইনের কাছে ঝগড়ার কথা একপ্রকার উড়িয়েই দিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, যেহেতু তিনি বর্তমানে দিল্লিতে থাকেন ছেলের কাছে, তাই কথা খুব কম হয়।

দেবশ্রী বলেন, ‘যেহেতু ছেলের কাছে দিল্লিতে থাকি, তাই কথা খুব কম হয়। কলকাতায় গেলেও বাচ্চাদের সঙ্গে দেখা করে চলে আসি, রাজ বা বোনের সঙ্গে খুব কমই দেখা হয়। বোনেরও কাজের ব্যস্ততা রয়েছে। যেহেতু আমরা একসঙ্গে অনেকদিন কোনো ছবি দিইনি তাই এরকম মনে হতে পারে অনেকের। আর বোনে বোনে কি ঝগড়া হয় না? তবে আর যাই হোক, দুজনের সম্পর্ক খারাপ হয়ে যায়নি।’

রাজনীতিতে পৃথক মতাদর্শই কি ঝগড়ার কারণ?

দেবশ্রী ও শুভশ্রীর ‘ঝগড়া’র চর্চা শুরু হয়, যখন দিদিকে এবারে আর জন্মদিনে কোনো শুভেচ্ছা জানাননি শুভশ্রী। শুধু তাই নয়, দেবশ্রী নিজের জন্মদিনে তাঁর জীবনের ওঠাপড়া, লড়াই নিয়ে লম্বা পোস্ট করেছিলেন, তাতে লাইক-কমেন্ট অবধি করেননি।

বেশ ছোট বয়সে মা হন দেবশ্রী। তারপর ডিভোর্স। ছেলেকে বড় করেছেন এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে। সেই সময় দিদির পাশে ঢাল হয়ে ছিলেন শুভশ্রীও। জীবনের মধ্যভাগে এসে বদলান কেরিয়ার। রাজর্ষি দে পরিচালিত 'আবার কাঞ্চনজঙ্ঘা', নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনায় 'ফাটাফাটি', এবং ‘সাদা রঙের পৃথিবী’-র মতো হিট সিনেমাতে দেখা গিয়েছে দেবশ্রীকে। লীনা গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় ধারাবাহিক 'জল থই থই ভালোবাসা'-তে ছিলেন পার্শ্বচরিত্রে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks