রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘ব্রহ্মাস্ত্র’-এর দ্বিতীয় কিস্তিতে দীপিকা পাড়ুকোন থাকছেন— বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল বলিপাড়ায়। তবে এবার সব জল্পনায় জল ঢেলে অভিনেত্রীর মুখপাত্রের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি জারি করা হয়েছে।

অফিসিয়াল বিবৃতিতে কী জানানো হয়েছে?
দীপিকা পাড়ুকোনের অফিসিয়াল স্পোকসপার্সন এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, ‘দীপিকা পাড়ুকোন ‘ব্রহ্মাস্ত্র ২’-এর অংশ বা এই প্রজেক্টের সাথে যুক্ত থাকার যে খবর সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ পেয়েছে, তার পুরোটাই ভিত্তিহীন ও অসত্য।’ চর্চা ছিল ছবিতে শিবা (রণবীর কাপুর)-র মায়ের ভূমিকায় অভিনয় করবেন দীপিকা।
‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে রণবীর কাপুরের মন্তব্য
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’ বিশ্বজুড়ে ৪০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছিল। ছবির পরিচালক অয়ন মুখার্জি এর সিক্যুয়েল নিয়ে আরও বড় বাজেটে কাজ করছেন। দ্বিতীয় পর্ব সম্পর্কে অভিনেতা রণবীর কাপুর ২০২৩ সালে এক সাক্ষাৎকারে জানান: ‘ব্রহ্মাস্ত্র ২’-এর চিত্রনাট্য লেখার কাজ জোরকদমে চলছে। পার্ট ১-এর চেয়েও অয়নের এই পর্বের চিন্তাভাবনা ও ক্যানভাস ১০ গুণ বড় হতে চলেছে।
অয়ন মুখোপাধ্যায় বর্তমানে ‘ওয়ার ২’ (War 2) কাজ শেষ করার পর ‘ব্রহ্মাস্ত্র ২’-এর শুটিং শুরু হবে, এমনটাই বলেছিলেন রণবীর। তবে তারপর -ড
সমালোচনার মূল্যায়ন: প্রথম পর্বের সংলাপে যে সব ত্রুটি ছিল এবং শিবা-ইশার রসায়ন নিয়ে যে সব গঠনমূলক সমালোচনা এসেছিল, সিক্যুয়েলে সে বিষয়গুলো সংশোধনের সম্পূর্ণ চেষ্টা করা হচ্ছে বলেও রণবীর জানিয়েছিলেন।
{{/usCountry}}সমালোচনার মূল্যায়ন: প্রথম পর্বের সংলাপে যে সব ত্রুটি ছিল এবং শিবা-ইশার রসায়ন নিয়ে যে সব গঠনমূলক সমালোচনা এসেছিল, সিক্যুয়েলে সে বিষয়গুলো সংশোধনের সম্পূর্ণ চেষ্টা করা হচ্ছে বলেও রণবীর জানিয়েছিলেন।
{{/usCountry}}দীপিকা পাড়ুকোনের আগামী কাজ
দীপিকাকে আগামীতে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ (King) ছবিতে, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন শাহরুখ খান। এছাড়া অল্লু অর্জুনের সাথে ‘রাকা’ (Raaka) ছবিতেও তাঁকে দেখা যাবে। আপতত ব্য়ক্তিগত জীবনে দ্বিতীয়বার মা হতে চলেছেন নায়িকা। মাতৃত্বের স্বাদ চুটিয়ে উপভোগ করছেন