স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় রয়েছেন দীপিকা পাডুকোন। এই সময়েই আন্তর্জাতিক হোটেল চেইন হিলটনের নতুন বিজ্ঞাপনে দেখা গেল বলিউড তারকাকে, আর সেটিই এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচনার বিষয়।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত বিজ্ঞাপনে দীপিকাকে স্টাইলিশ নীল প্যান্টস্যুটে বিলাসবহুল হোটেলের বিভিন্ন প্রান্তে অনায়াসে নাচতে ও ঘুরে বেড়াতে দেখা যায়। ভিডিয়োটিতে তাঁর বেবি বাম্প স্পষ্টভাবে ধরা পড়েছে, যা ভক্তদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। প্রতিবেদন অনুযায়ী, এই বিজ্ঞাপনের শুটিং তিনি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকা অবস্থাতেই করেছিলেন।
ভিডিয়োটি প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে ভক্তরা দীপিকার প্রশংসায় ভরিয়ে দেন। কেউ লেখেন, ‘দুয়ার স্টাইলিল্ট মাম্মা আর বেবি বাম্প’। আরেকজন লেখেন, ‘গ্লো করছে’। আরেকটি কমেন্টে আবার লেখা হয়, ‘দীপিকাকে বেবি বাম্পে কী অসাধারণ লাগছে, ওকে খুব ভালোবাসি।’
চলতি বছরের এপ্রিলে দীপিকা ও রণবীর তাঁদের দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর প্রকাশ্যে আনেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সেই ছবিতে তাঁদের মেয়ে দুয়াকে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা গিয়েছিল। ক্যাপশনে ছিল শুধু দুটি নজর লাগার ইমোজি।
{{/usCountry}}চলতি বছরের এপ্রিলে দীপিকা ও রণবীর তাঁদের দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর প্রকাশ্যে আনেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সেই ছবিতে তাঁদের মেয়ে দুয়াকে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা গিয়েছিল। ক্যাপশনে ছিল শুধু দুটি নজর লাগার ইমোজি।
{{/usCountry}}উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় কোঙ্কনি ও সিন্ধি—দুই রীতিতেই বিয়ে করেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। ২০১৩ সালে রামলীলা ছবির সেটে তাঁদের প্রেমের শুরু। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান দুয়া-র।
কাজের ক্ষেত্রে, দীপিকাকে আগামীতে কিং ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিতে আরও অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখোপাধ্য়ায়, জ্যাকি শ্রফ এবং রাঘব জুয়াল। এছাড়াও পরিচালক অ্যাটলির রাকা ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন তিনি।
প্রসঙ্গত, দুয়ার জন্মের পর ৮ ঘণ্টা কাজের দাবি করেন দীপিকা, যা নিয়ে বিতর্কের জন্ম হয়েছে। কাজ আর সন্তানের মধ্যে ব্যালেন্স রাখতেই তাঁর এই সিদ্ধান্ত। আর দীপিকার এই দাবির পর তাঁর হাত থেকে চলে যায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট ছবির কাজও। কারণ নির্মাতারা প্রতিদিনের শিফট ৮ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি। তবে করিনার এই সিদ্ধান্তে পাশে পেয়েছেন বহু বলিউড তারকাকে। যার মধ্যে রয়েছেন করিনা কাপুর, কাজল আগরওয়াল, কঙ্গনা রানাওয়াত, রশ্মিকা মন্দনারা।