এ এক অদ্ভুত হ্যালোইন! নিজেকে চাদরে ঢেকে দ্বিতীয় মাতৃত্বের অভিজ্ঞতা ভাগ করলেন দীপিকা

কিছুদিন আগেই দ্বিতীয়বার মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীর কোল আলো করে এসেছে দেবী। দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ তো রয়েছে কিন্তু অন্যদিকে রয়েছে শারীরিক কষ্ট, অনিদ্রা। তাই ৩১ অক্টোবর একেবারে অন্যরকম ভাবে নিজেকে সাজালেন দীপিকা। ভুতুড়ে সাজে সকলকে জানালেন হ্যাপি হ্যালোইন।

Published on: Oct 31, 2026, 22:21:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কিছুদিন আগেই দ্বিতীয়বার মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীর কোল আলো করে এসেছে দেবী। দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ তো রয়েছে কিন্তু অন্যদিকে রয়েছে শারীরিক কষ্ট, অনিদ্রা। তাই ৩১ অক্টোবর একেবারে অন্যরকম ভাবে নিজেকে সাজালেন দীপিকা। ভুতুড়ে সাজে সকলকে জানালেন ‘হ্যাপি হ্যালোইন’।

নিজেকে চাদরে ঢেকে ২য় মাতৃত্বের অভিজ্ঞতা ভাগ করলেন দীপিকা
নিজেকে চাদরে ঢেকে ২য় মাতৃত্বের অভিজ্ঞতা ভাগ করলেন দীপিকা

অভিনেত্রী দুটি ছবি পোস্ট করেছেন যার একটিতে দেখা যাচ্ছে তিনি নিজেকে ঢেকে রেখেছেন একটি সাদা চাদরে। চোখে রয়েছে কালো চশমা। কোলে রাখা ব্রেস্ট পাম্পের মেশিন। মেশিনের শব্দে তৈরি হয়েছে একটি ভুতুড়ে শব্দ, যেন শুনলেই গা শিউরে ওঠে। এই মজার ভিডিওটি শেয়ার করে দীপিকা রসিকতা করে লেখেন, ঠিক যেন ভুতুড়ে বাড়ি।

আরও পড়ুন: সঙ্গীতের সুরে বাঁধা হবে জীবন, পাঁচ নারীর স্বাধীনতার লড়াইয়ের গল্প বলবে ‘পরশমণি’

যারা একবার অথবা দু'বার মা হয়েছেন তারা খুব ভালো করেই জানেন এই সময় এমন পরিবেশ সবাই খুব স্বাভাবিক। সন্তানের কথা মাথায় রেখে সব সময় সন্তানের পাশে উপস্থিত থাকতে হয় মাকে। যদি জরুরী কাজে বেরোতেও হয় সেক্ষেত্রে পাম্প করে দুধ সংগ্রহ করে রেখে দিতে হয়।

এ এক অদ্ভুত হ্যালোইন!
এ এক অদ্ভুত হ্যালোইন!

এই ভিডিওটি ছাড়াও আরো একটি ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা বাথরুমে দাঁড়িয়ে কফি খাচ্ছেন এবং উপরে লেখা, সন্তান ঘুমোচ্ছে, এবার স্নান করতে হবে, খেতে হবে, ঘুমোতেও হবে আবার ব্যায়ামও করতে হবে। কিন্তু কোনটা করব?

আরও পড়ুন: 'আমি নিজে দেখেছি এতগুলো বছর...', কৌশানির মতে জনপ্রিয়তা ধরে রাখার ওষুধ কী?

নিঃসন্দেহে এটি যেন প্রত্যেক নতুন মায়েদের বক্তব্য। সন্তান যখন ঘুমায় ঠিক তার মধ্যে সমস্ত কাজ করে নিতে হয় মায়েদের। এদিকে শিশু যদি সারা রাত জেগে থাকে সেক্ষেত্রে কষ্ট আবার আলাদা। শিশু সকালে ঘুম হলেও মায়েদের আর বাচ্চার সঙ্গে তালে তাল মিলিয়ে ঘুমানো হয় না, ফলে শারীরিক কষ্ট থেকেই যায়।

তবে যতই শারীরিক কষ্ট হোক না কেন, এই বিনিদ্র রাত আর ফিরে আসবে না। সন্তান একটু বড় হলেই তখন আবার নিজের জন্য সময় বের করা যাবে। তাই আপাতত এই ভাবেই নিজের দ্বিতীয় মাতৃত্বের ইনিংস উপভোগ করছেন দীপিকা।