...
...
Next Story

দ্বিতীয়বার মা হলেন দীপিকা, বাবা হলেন রণবীর, ছেলে হল না মেয়ে?

অবশেষে হল অপেক্ষার অবসান। গতকাল গণপতি বাপ্পার কাছে সপরিবারে যেতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। তারপরের দিনই সকলকে সুখবর দিলেন দীপিকা। দীপিকার কোল আলো করে এলো দ্বিতীয় সন্তান। ছেলে হলো না মেয়ে?

Published on: Sep 19, 2026, 19:18:11 IST
Advertisement

অবশেষে হল অপেক্ষার অবসান। গতকাল গণপতি বাপ্পার কাছে সপরিবারে পুজো দিতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। তারপরের দিনই সকলকে সুখবর দিলেন দীপিকা। দীপিকার কোল আলো করে এল দ্বিতীয় সন্তান। ছেলে হল না মেয়ে?

দ্বিতীয়বার মা হলেন দীপিকা, বাবা হলেন রণবীর
দ্বিতীয়বার মা হলেন দীপিকা, বাবা হলেন রণবীর

শনিবার দীপিকা এবং রণবীর দুজনেই সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ পোস্ট করে সকলকে জানিয়েছেন সুখবর। ১৯ সেপ্টেম্বর দীপিকার কোল আলো করে জন্ম নিয়েছে একটি কন্যা সন্তান। দুয়া হল ছোট্ট বোনের দিদি।

যে পোস্ট তারকা জুটি করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, ছোট্ট শিশুর পায়ের ছাপ এবং তার নিচে রণবীর, দীপিকা এবং দুয়ার নাম লেখা। সঙ্গে লেখা ১৯/৯/২০২৬ । সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর এই পোস্ট ভাইরাল হতেই তারকা জুটিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন সকলে।

দীপিকা পাডুকোন এবং রণবীর সিং ২০১৮ সালের ১৮ নভেম্বর ইতালির লেক কোমোতে একটি ব্যক্তিগত ডেস্টিনেশন ওয়েডিং-এর মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৪ সালের ৮ই সেপ্টেম্বর এই দম্পতির কন্যা দুয়া জন্মগ্রহণ করে।

দম্পতি ১৯ এপ্রিল, ২০২৬ ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তাদের ভক্তদের কাছে গর্ভধারণের খবরটি জানান, যেখানে তাদের মেয়ে দুয়া একটি পজিটিভ প্রেগন্যান্সি কিট ধরে ছিল। নির্ধারিত তারিখের আগেই, এই দম্পতি তাদের প্রেগন্যান্সি ফটোশুটের ছবিও শেয়ার করেন, যা ভক্তদের তাদের জীবনের এই বিশেষ পর্বের এক ঝলক দেখায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks